× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএলের আগামী আসরে থাকবেন নারী আম্পায়াররা!

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ জুলাই ২০২৪ ১৫:৫০ পিএম

আপডেট : ০৪ জুলাই ২০২৪ ১৬:০৪ পিএম

বাংলাদেশের নারী আম্পায়াররা

বাংলাদেশের নারী আম্পায়াররা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরে ম্যাচ পরিচালনা করতে পারেন নারী আম্পায়াররা। আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু এমনটাই জানিয়েছেন।সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ক্রিকেট আসরে দায়িত্ব পালন করেছেন নারী আম্পায়াররা। থার্ড আম্পায়ার হিসেবেও কাজ করেছেন সাথীরা জাকির জেসিরা। এবার দেখা যেতে পারে দেশের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে।

বিপিএলে নারী আম্পায়ারিং নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ইফতেখার রহমান মিঠু বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। অভিজ্ঞ করে আনতে হলে প্রথমে আমরা স্কুল ক্রিকেট দিই, প্রিমিয়ার লিগে অনফিল্ড কিন্তু প্রথমবার করেছে। তার আগে আমরা থার্ড আম্পায়ারের জায়গায় দিয়েছি। অভিজ্ঞতা তো শুধু সিদ্ধান্ত না, অভিজ্ঞতা হচ্ছে আপনি কিভাবে পুরো মাঠকে ম্যানেজ করছেন। এটা শিক্ষণীয় বিষয়। এরা এখন আইসিসি প্যানেল ভুক্ত হয়ে গেছে কিন্তু। আইসিসি কেন করেছে? কারণ আমরা যে বায়োডাটা পাঠিয়েছে সেটা দেখেই করেছে।’

নারী আম্পায়ারদের নিয়ে আশাবাদী এ বিসিবি পরিচালক, ‘তারা ভেবেছে তারা যথেষ্ট যোগ্য। তাদের আমরা করব কি পরবর্তী বিপিএলে অনফিল্ড হয়ত নাও দেখতে পারেন। আমি জানি না পরিস্থিতি কেমন থাকবে, এর মাঝে বিশ্বকাপ আছে...। কিন্তু অবশ্যই থার্ড আম্পায়ার... ওদের ট্রেনিং তো চালু রাখতে হবে। আমি খুব আশাবাদী মেয়েরাও খুব ভালো করছে।’

নতুন করে আরো কয়েকজন আম্পায়ার বিসিবিতে চাকরি পাচ্ছেন। এ নিয়ে মিঠুর ভাষ্য, ‘আমাদের প্রায় ৩০ জন বেতনভুক্ত আছে। কালকে বোর্ড সভায় (সিদ্ধান্ত নিয়েছি) আরও ৫ জন আম্পায়ারকে চাকরি দেয়া হচ্ছে। সভাপতি তো কালকে বলেছে আপনাদের আইসিসি আমাদের চারজন মেয়েকে প্যানেল ভুক্ত করেছে, এটা মেয়েদের।’  

সঙ্গে নতুন একজন পুরুষ আম্পায়ার যোগ দিচ্ছেন বলে জানান বিসিবির এ কর্তা, ‘সুমন বাংলাদেশের সাবেক বাঁহাতি পেস বোলার। সে এসেছে কারণ সৈকত এলিট প্যানেলে চলে গেছে তাই ওইখানে গ্যাপ হয়। ওইখানে নিয়েছে আমাদের একজনকে। আইসিসির প্যানেল ভুক্ত আম্পায়ার তো আমরা বাইরে রাখতে পারি না। সবশেষ সভায় চারজন মেয়ে এবং একজন ছেলের চাকরি অনুমোদন হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা