× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিসিবির কোচ হলেন রাজিন-তুষার-আজিজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ জুলাই ২০২৪ ০৭:৪৭ এএম

আপডেট : ০৪ জুলাই ২০২৪ ১১:৩৩ এএম

তুষার ইমরান, রাজিন সালেহ ও তারেক আজিজ

তুষার ইমরান, রাজিন সালেহ ও তারেক আজিজ

সাবেক তিন ক্রিকেটার রাজিন সালেহ, তুষার ইমরান ও তারেক আজিজকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রাজিন ও তুষার পেয়েছেন ব্যাটিং কোচের দায়িত্ব। আর তারেক হলেন পেস বোলিং কোচ। দেশি কোচের সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে বিসিবি। তারই অংশ হিসেবে মঙ্গলবার বোর্ড পরিচালনা পর্ষদের সভায় তাদের নিয়োগ দেওয়া হয়েছে।

বিসিবির সঙ্গে সাবেক ক্যাপ্টেন রাজিন চুক্তিবদ্ধ হয়েছেন তিন মাসের জন্য। তিনি বেতন পাবেন দিনপ্রতি সাড়ে ৭ হাজার টাকা করে। রাজিন ইতোমধ্যে রাজশাহীতে বিসিবি হাই পারফরম্যান্স বিভাগের ব্যাটিং কোচ হিসেবে কাজ শুরু করে দিয়েছেন। এইচপি দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরেও যাবেন সাবেক এ ব্যাটার।

রাজিনের সঙ্গে বিসিবি দীর্ঘমেয়াদে চুক্তি করতে চেয়েছিল। কিন্তু ব্যক্তিগত কারণে ২৪টি টেস্ট ও ৪৩টি ওয়ানডে খেলা সাবেক এ তারকা ক্রিকেটার লম্বা সময়ের জন্য চুক্তি করেননি। এ নিয়ে রাজিন বলেন, ‘বিসিবি চেয়েছিল লম্বা সময়। কিন্তু আমার পরিবার সিলেটে। আমি প্রিমিয়ার লিগেও কাজ করতে ইচ্ছুক। তবে বছরের নির্দিষ্ট সময় বিসিবির সঙ্গে কাজ করতে প্রস্তুত আমি।’

তবে তুষারকে ব্যাটিং কোচ হিসেবে দীর্ঘমেয়াদে পেয়েছে বিসিবি। পেস বোলিং কোচ হিসেবে লম্বা সময়ের জন্যই চাকরি পেয়েছেন সাবেক পেসার তারেক আজিজ। দুজনের সঙ্গেই তিন বছরের চুক্তি করেছে বিসিবি। প্রতি মাসে ১ লাখ ৩০ হাজার টাকা করে বেতন পাবেন তারা। দুজনই শেখ জামাল ধানমন্ডি ক্লাবে কোচ হিসেবে কাজ করেছেন। ক্লাব কোচিংয়ের অভিজ্ঞতা নিয়ে তারা এবার এলেন বিসিবির কোচিং প্যানেলে।

রাজিনের বিসিবির সঙ্গে কোচ হিসেবে ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছেন তিনটি টেস্ট ও ১০টি ওয়ানডে খেলা তারেকও। ২২ জুন থেকে চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে পেসারদের নিয়ে কাজ করছেন এ সাবেক ক্রিকেটার।

অন্যদিকে দেশের হয়ে তিনটি টি-টোয়েন্টি খেলা নাদিফ চৌধুরী বয়সভিত্তিক ক্রিকেটের নির্বাচক হিসেবে নিয়োগ পেয়েছেন। ৩৭ বছরের সাবেক ক্রিকেটার নাদিফের বেতন মাসে ৬০ হাজার টাকা। সবশেষ জাতীয় ক্রিকেট লিগেও ঢাকা বিভাগের হয়ে প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন নাদিফ। পেশাদার ক্রিকেট ছেড়ে এবার যোগ দিলেন বিসিবিতে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা