এলপিএল
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ জুলাই ২০২৪ ২১:২২ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৪ ২২:৩২ পিএম
লঙ্কান প্রিমিয়ার লিগের প্রথম
ম্যাচে খরুচে ছিলেন মুস্তাফিজুর রহমান। কোটার ৪ ওভারে ৪৪ রানের বিপরীতে তার অর্জন কেবল এক উইকেট।
তবে দ্বিতীয় ম্যাচে মাত্রাটা কমিয়ে এনেছেন বাংলাদেশি পেসার। ৩০ রান খরচায়
দুই উইকেট শিকার করেছেন। তার ফিরে আসার দিনে হেরেছে ডাম্বুলা সিক্সার্স। জাফনা কিংসকে
১৯২ রানের লক্ষ্য ছুড়েও জয় পায়নি তারা। আসরে এটি তাদের টানা দ্বিতীয় হার।
পাল্লেকেল্লে বুধবার (৩ জুলাই) নিজেদের দ্বিতীয় ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করে ডাম্বুলা। কুশল পেরেরা
ঝোড়ো সেঞ্চুরির দেখা পান। ৫২ বলে ১০২ রান করেন লঙ্কান হার্ডহিটার। তার শতকের ওপর ভর
করে ডাম্বুলার সংগ্রহ দাঁড়ায় ১৯১ রান। রান তাড়ায় নেমে শুরু এবং শেষ পর্যন্ত বেশ চ্যালেঞ্চ
মোকাবিলা করে জাফনা। ইনিংসের শেষ পর্যন্ত রোমাঞ্চ চড়ায়। শেষ বলে ছক্কা হাঁকিয়ে দলকে
জয়ের বন্দরে পৌঁছে দেন ফাবিয়ান এলেন। তাতে ৪ উইকেটে জয় নিশ্চিত করে জাফনা।
ডাম্বুলার
হয়ে ৪ ওভারে ৩০ রানে ২ উইকেট শিকার করেন মুস্তাফিজ। নুয়ান থুসারা ৩৪ রানে ২ উইকেট ও
মোহাম্মদ নবি ২০ রানে ১ উইকেট শিকার করেন।