× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউরো ২০২৪

কোয়ার্টার ফাইনাল কবে, কখন, কে কার মুখোমুখি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ জুলাই ২০২৪ ১৭:০৫ পিএম

কোয়ার্টার ফাইনাল কবে, কখন, কে কার মুখোমুখি

গ্রুপ পর্ব পেরিয়ে শেষ হয়েছে শেষ ষোলোর লড়াই। অংশগ্রহণকারী ২৪ দলের মধ্যে টিকে আছে আটটি দল। স্পেন, ফ্রান্স, জার্মানি, পর্তুগাল, ইংল্যান্ড, নেদারল্যান্ডস, তুরস্ক ও সুইজারল্যান্ড। এই আট দলের থেকেই যে কোনো একটি দল উঁচিয়ে ধরবে ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা।

শেষ ষোলোর ইতি ঘটেছে গত মঙ্গলবার রাতে। শেষ দুটি দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে নেদারল্যান্ডস ও তুরস্ক। মিউনিখে দাপুটে পারফরম্যান্সে ডাচরা ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে রোমানিয়াকে। লাইপজিগে অস্ট্রিয়ার বিদায়ঘন্টা বাজিয়ে পরের রাউন্ডে উঠে গেছে তুরস্ক। কোয়ার্টার ফাইনালে চার ম্যাচের মধ্যে দুটি হতে যাচ্ছে হাইভোল্টেজ। একদিকে মুখোমুখি হবে স্পেন ও জার্মানি। অপর ম্যাচে একে অপরকে মোকাবিলা করবে পর্তুগাল ও ফ্রান্স। 

কোয়ার্টার ফাইনালের সূচি (বাংলাদেশ সময় অনুসারে)

তারিখ
সময়
ম্যাচ
ভেন্যু
৫ জুলাই, শুক্রবার
রাত ১০টা
স্পেন-জার্মানি
স্টুটগার্ট
৬ জুলাই, শুক্রবার
 দিবাগত রাত ১টা
পর্তুগাল-ফ্রান্স
হামবুর্গ
৬ জুলাই, শনিবার
রাত ১০টা
ইংল্যান্ড-সুইজারল্যান্ড
ডুসেলডর্ফ
৭ জুলাই, শনিবার
 দিবাগত রাত ১টা
নেদারল্যান্ডস-তুরস্ক
বার্লিন

মিউনিখে ইউরোর প্রথম সেমিফাইনালে আগামী মঙ্গলবার রাতে স্পেন-জার্মানি ম্যাচের জয়ী দল খেলবে পর্তুগাল-ফ্রান্স ম্যাচের জয়ী দলের বিপক্ষে। পরদিন ডর্টমুন্ডে ইংল্যান্ড-সুইজারল্যান্ড ম্যাচের জয়ী দল মাঠে নামবে নেদারল্যান্ডস-তুরস্ক ম্যাচের জয়ী দলের বিপক্ষে। বার্লিনে ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুলাই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা