× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুশতাকে ভরসা রাখবে বিসিবি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ জুলাই ২০২৪ ০১:০৪ এএম

স্পিন বোলিং কোচের চুক্তি বাড়াবে বিসিবি— ছবি: বিসিবি

স্পিন বোলিং কোচের চুক্তি বাড়াবে বিসিবি— ছবি: বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য মুশতাক আহমেদের সঙ্গে চুক্তি করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গত এপ্রিলে চুক্তির পর ২ মাসে পাকিস্তানে সাবেক ক্রিকেটার বিসিবিকে সন্তুষ্ট করেতে পেরেছেন। তার সঙ্গে দীর্ঘমেয়াদের জন্য চুক্তি করতে চাচ্ছে টাইগারদের ক্রিকেট বোর্ড। গতকাল মঙ্গলবার বোর্ড সভা শেষে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ড সভাপতি নাজমুল হক পাপন।

আগের দিন বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান জালাল ইউনুস বলেছিলেন, মুশতাকের সঙ্গে নতুন করে চুক্তি করার ইচ্ছা আছে বোর্ডের। সেই নিয়ে আলোচনাও করা হবে। গতকাল আলোচনাও হয়েছে। তবে ঠিক কতদিনের জন্য টাইগার শিবিরে থেকে যাচ্ছেন মুশতাক, তা নিশ্চিত করে জানাননি বোর্ড সভাপতি।

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে খুব ভালো করতে পারেননি ব্যাটাররা। তবে বোলিংয়ে দুর্দান্ত ছিলেন পেসাররা। স্পিনাররাও ছিলেন প্রশংসনীয়। মূলত পেসার তানজিম সাকিব ও লেগ স্পিনার রিশাদ হোসেনকে নিয়ে সবাই সন্তুষ্ট।

বিসিবি সভাপতিও গতকাল আলাদা করে বলেছেন রিশাদ, তানজিম ও তাওহীদ হৃদয়ের কথা। বিশ্বকাপে পেসারদের পাশাপাশি দলের স্পিন আক্রমণকে আরও ধারাল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মুশতাক। তাই অভিজ্ঞ এই পাকিস্তানি কোচকে স্পিন বোলিং কোচ হিসেবে রেখেও দেবে বিসিবি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা