× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এলপিএলে শরিফুল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ জুলাই ২০২৪ ২০:২৯ পিএম

আপডেট : ০২ জুলাই ২০২৪ ২১:০৩ পিএম

এলপিএলে শরিফুল

লঙ্কান প্রিমিয়ার লিগে অংশ নিতে আগামীকাল বুধবার দুপুরে দেশ ছাড়বেন জাতীয় দলের তারকা পেসার শরিফুল ইসলাম। ক্যান্ডি ফ্যালকনসের হয়ে এলপিএলে খেলবেন তিনি। গত আসরে ফ্রাঞ্চাইজিটির নাম ছিল বি-লাভ ক্যান্ডি। এবার নতুন নামে খেলছে তারা।

মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ  ও তাওহিদ হৃদয় আগেই যোগ দিয়েছিলেন এলপিএলে।  বাংলাদেশের চতুর্থ খেলোয়াড় হিসেবে যোগ দিচ্ছেন শরিফুল। ওয়ানিন্দু হাসারাঙ্গার অধিনায়কত্বে ক্যান্ডি ফ্যালকনসে আছেন আন্দ্রে ফ্লেচার, দীনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দাসুন শানাকার মতো তারকা ক্রিকেটার। 

এলপিএলে জয়ে শুরু ক্যান্ডি ফ্যালকনসের। আসরের প্রথম ম্যাচেই ডাম্বুলা সিক্সার্সকে ৬ উইকেটে হারিয়েছে তারা। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে কলম্বোর বিপক্ষে খেলছে তারা।  পাল্লেকেলের ম্যাচে প্রথমে ব্যাট করছে কলম্বো। দলটির নেতৃত্বে আছেন থিসারা পেরারা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা