প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ জুলাই ২০২৪ ২০:২৯ পিএম
আপডেট : ০২ জুলাই ২০২৪ ২১:০৩ পিএম
লঙ্কান প্রিমিয়ার লিগে অংশ নিতে আগামীকাল বুধবার দুপুরে দেশ ছাড়বেন জাতীয় দলের তারকা পেসার শরিফুল ইসলাম। ক্যান্ডি ফ্যালকনসের হয়ে এলপিএলে খেলবেন তিনি। গত আসরে ফ্রাঞ্চাইজিটির নাম ছিল বি-লাভ ক্যান্ডি। এবার নতুন নামে খেলছে তারা।
মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তাওহিদ হৃদয় আগেই যোগ দিয়েছিলেন এলপিএলে। বাংলাদেশের চতুর্থ খেলোয়াড় হিসেবে যোগ দিচ্ছেন শরিফুল। ওয়ানিন্দু হাসারাঙ্গার অধিনায়কত্বে ক্যান্ডি ফ্যালকনসে আছেন আন্দ্রে ফ্লেচার, দীনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দাসুন শানাকার মতো তারকা ক্রিকেটার।
এলপিএলে জয়ে শুরু ক্যান্ডি ফ্যালকনসের। আসরের প্রথম ম্যাচেই ডাম্বুলা সিক্সার্সকে ৬ উইকেটে হারিয়েছে তারা। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে কলম্বোর বিপক্ষে খেলছে তারা। পাল্লেকেলের ম্যাচে প্রথমে ব্যাট করছে কলম্বো। দলটির নেতৃত্বে আছেন থিসারা পেরারা