× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এলপিএল

হৃদয়-মুস্তাফিজের ব্যর্থতার দিনে উড়ে গেল ডাম্বুলা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ জুলাই ২০২৪ ১৫:৩৫ পিএম

আপডেট : ০২ জুলাই ২০২৪ ১৫:৩৭ পিএম

ডাম্বুলাকে একাই ধসিয়েছেন দাসুন শানাকা; ছবি: সংগৃহীত

ডাম্বুলাকে একাই ধসিয়েছেন দাসুন শানাকা; ছবি: সংগৃহীত

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) পঞ্চম আসরে শুরুটা একদমই ভালো হয়নি বাংলাদেশের তাওহিদ হৃদয় ও মুস্তাফিজুর রহমানের। দুজনের ব্যর্থতায় তাদের দল ডাম্বুলা সিক্সার্সও উড়ে গেছে ক্যান্ডি ফ্যালকন্সের কাছে। 

গতকাল সোমবার রাতে পাল্লেকেলেতে এলপিএলের পঞ্চম আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় গতবারের দুই ফাইনালিস্ট দল। যেখানে ৬ উইকেটের জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে ক্যান্ডি ফ্যালকন্স। ডাম্বুলার ছুঁড়ে দেওয়া ১৮০ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ১৬ বল ও ৬ উইকেট হাতে রেখে পেরিয়ে যায় ক্যান্ডি ফ্যালকন্স।

আগের আসরে জাফনা কিংসের জার্সিতে খেলা হৃদয় এবার খেলছেন ডাম্বুলার হয়ে। তবে এই আসরের শুরুটা ভালো হয়নি হৃদয়ের। ২ বল খেলে ১ রান করে বিদায় নেন ডানহাতি ব্যাটার। দাসুন শানাকার বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন তিনি। 

অন্যদিকে এলপিএলে অভিষেক ম্যাচটা দুঃস্বপ্নের মতো হয়েছে বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের। ৩ ওভারে ১ উইকেট নিলেও ৪৪ রান দেন তিনি। মোস্তাফিজের ওপর সবচেয়ে বড় ঝড়টা যায় ১৬তম ওভারে। এলপিএল এবার চালু হওয়া পাওয়ার ব্লাস্টের প্রথম ওভারে আক্রমণে ফিরে শানাকা ও অ্যাঞ্জেলো ম্যাথিউসের তাণ্ডবের শিকার হন তিনি। এতে তিনটি ছক্কা ও একটি চার হজম করাসহ ২৩ রান দিয়ে বসেন।  

ক্যান্ডি ফ্যালকন্সের হয়ে ৪০ বলে ৬৫ রান করেন ওপেনার চান্দিমাল। ১৫ বলে ৪৬ রানের ক্যামিও খেলেন দাসুন সানাকা। 

এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে ম্যাচসেরা শানাকার তোপের মুখে পড়ে ডাম্বুলা। পঞ্চম ওভারে ২৫ রানে তারা হারায় ৪ উইকেট। সেই বিপর্যয় সামলে ১৫৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন মার্ক চ্যাপম্যান ও চামিন্দু বিক্রমাসিংহে। চ্যাপম্যান ৬১ বলে ৯১ ও বিক্রমাসিংহে ৪২ বলে ৬২ রানে অপরাজিত থাকলেও তাদের চেষ্টা পরে পর্যাপ্ত হয়নি। শানাকা ৩ উইকেট পান ২০ রানে।

এদিকে আজ কলম্বো স্ট্রাইকার্সের জার্সিতে মাঠে নামবেন স্পিডস্টার তাসকিন আহমেদ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা