× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জিম্বাবুয়ে দলে ডাক পেলেন বৈমানিক নাকভি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ জুলাই ২০২৪ ১০:৫৩ এএম

জিম্বাবুয়ে দলে ডাক পেলেন বৈমানিক নাকভি

ঘরের মাঠে ভারতের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে জিম্বাবুয়ে। হারারেতে আগামী ৬ জুলাই শুরু হবে দ্বিপাক্ষিক এই সিরিজ। একই ভেন্যুতে পরের চার ম্যাচ যথাক্রমে ৭, ১০, ১৩ ও ১৪ জুলাই। আসন্ন এই সিরিজে জিম্বাবুয়ে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন আন্তুম নাকভি। ক্রিকেটে আসার আগে বৈমানিক ছিলেন ২৫ বছর বয়সী এই ক্রিকেটার। 

বাবা-মা পাকিস্তানের বংশোদ্ভূত হলেও ১৯৯৯ সালে বেলজিয়ামের ব্রাসেলসে জন্মগ্রহণ করেন নাকভি। চার বছর বয়সে অবশ্য অস্ট্রেলিয়াতে পাড়ি জমান টপ অর্ডার এই ব্যাটার। যেখানে বানিজ্যিক এয়ারলাইনসের পাইলট হিসেবে যোগ্যতাও অর্জন করেছেন। তবে ক্রিকেটের জন্য পাইলট ক্যারিয়ারের ইতি টানেন  টপ অর্ডার এই ব্যাটার। 

সম্প্রতি জিম্বাবুয়ের নাগরিকত্ব পেয়েছেন নাকভি। এবার সুযোগ পেলেন  জাতীয় দলে। জিম্বাবুয়েকে প্রতিনিধিত্ব করা প্রথম কোন ব্যাটার হিসেবে চলতি বছরের শুরুতে লগান কাপে মিড ওয়েস্ট রাইনসের হয়ে অপরাজিত ৩০০ রানের ইনিংস খেলেছিলেন। সেই সঙ্গে নিজের দ্বিতীয় বছরেই দলটির হয়ে অধিনায়কত্বও করেছেন নাকভি। 

এ পর্যন্ত জিম্বাবুয়ের ঘরোয়া ক্রিকেটে ৭ টি-টোয়েন্টিতে ১৪৬.৮০ স্ট্রাইক রেটে ১৩৮ রান করেছেন। লিস্ট ‘এ’ ক্রিকেটে মাত্র ৮ ম্যাচে ৭৩.৪৭ গড়ে ৫১৪ রান করেছেন। যেখানে তিনটি সেঞ্চুরির সঙ্গে একটি হাফ সেঞ্চুরিও করেছেন ডানহাতি এই ব্যাটার।

বাংলাদেশের বিপক্ষে খেলা সবশেষ সিরিজ থেকে বাদ পড়েছেন শন উইলিয়ামস, ক্রেইগ আরভিন ও রায়ান বার্লের মতো ক্রিকেটাররা। দলে ফিরেছেন ওয়েসলি মাধেভেরে ও ব্রেন্ডন মাভুতা। আফ্রিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্ব খেলার পর এবারই প্রথম জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে ফিরেছেন টেন্ডাই চাতারা। ভারতের বিপক্ষেও অধিনায়ক হিসেবে থাকছেন সিকান্দার রাজা।

জিম্বাবুয়ের স্কোয়াড: সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট, জোনাথন ক্যাম্পবেল, টেন্ডাই চাতারা, লুক জংয়ে, ইনোসেন্ট কাইয়া, ক্লাইভ মাদান্দে, ওয়েসলি মাধেভেরে, তাডিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্রেন্ডন মাভুতা, ব্লেসিং মুজারাবানি, ডিওন মেয়ার্স, আন্তুম নাকভি, রিচার্ড এনগারাভা, মিল্টন শুম্বা।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা