× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অ্যান্ডারসনের বিদায়ি সিরিজের দল ঘোষণা ইংল্যান্ডের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ জুন ২০২৪ ১৭:৫২ পিএম

আপডেট : ৩০ জুন ২০২৪ ১৮:৪১ পিএম

অ্যান্ডারসনের বিদায়ি সিরিজের দল ঘোষণা ইংল্যান্ডের

ঘোষণাটা আগেই দিয়ে রেখেছিলেন জেমস অ্যান্ডারসন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রথম ম্যাচই হবে ক্যারিয়ারের শেষ। কিংবদন্তি এ পেসারের বিদায়ি সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। 

আগামী ১০ জুলাই থেকে ঐতিহ্যবাহী লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হবে তিন ম্যাচের সিরিজ। উক্ত সিরিজের প্রথম দুই টেস্টের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে। দলে জায়গা হয়নি উইকেটরক্ষক ব্যাটার জনি বেয়ারেস্টো ও বেন ফোকসের, জায়গা পাননি ওলি রবিনসন, জ্যাক লিচ ও মার্ক উড। ডাক পেয়েছেন জেমি স্মিথ ও ডিলন পেনিংটন।

দলে ফিরেছেন প্রায় এক বছর আগে ইংলিশদের হয়ে টেস্ট খেলা ম্যাথু পটস। প্রথমবার ডাক পাওয়া ডিলন পেলিংটনের সঙ্গে একাদশে জায়গা পাওয়ার লড়াইয়ে থাকছেন গাস অ্যাটকিনসনও। দলে আছেন ক্রিস ওকসও। স্পিনার হিসেবে আছেন শোয়েব বশির। তার জন্য জায়গা ছেড়ে দিতে হয়েছে জ্যাক লিচ। 

প্রথমবার ডাক পাওয়া উইকেটরক্ষক ব্যাটার স্মিথ দলের বড় চমক। কাউন্টিতে এ বছর দুর্দান্ত সময় কাটাচ্ছেন স্মিথ। সারের এই ক্রিকেটার ব্যাট করেছেন ৫০.৭০ গড়ে, দলটির সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। ভালো সময় কাটাচ্ছেন ওরচেস্টারশায়ার থেকে নটিংহ্যামশায়ারে যাওয়া পেনিংটনও। ডিভিশন ওয়ান এর উইকেটশিকারীর তালিকায় ২৩.০৩ গড়ে ২৯ উইকেট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন তিনি।

ইংল্যান্ডের টেস্ট স্কোয়াড : বেন স্টোকস (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন (প্রথম টেস্টের জন্য), গাস অ্যাটকিনসন, হ্যারি ব্রুক, শোয়েব বশির, জ্যাক ক্রলি, বেন ডাকেট, ড্যান লরেন্স, ওলি পোপ, ম্যাথু পটস, জো রুট,ক্রিস ওকস, জেমি স্মিথ, ডিলন পেনিংটন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা