× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দক্ষিণ আফ্রিকার পরাজয়ে বিস্মিত মাশরাফি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ জুন ২০২৪ ১৫:৫৯ পিএম

আপডেট : ৩০ জুন ২০২৪ ১৬:১৯ পিএম

দক্ষিণ আফ্রিকার পরাজয়ে বিস্মিত মাশরাফি

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ের সুবর্ণ সুযোগ নষ্ট করেছে দক্ষিণ আফ্রিকা। গতকাল বার্বাডোজে ভারতের কাছে ৭ রানে হেরেছে এইডেন মার্করামের দল। প্রোটিয়াদের এমন হারে বিস্ময় প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তার মতে, দক্ষিণ আফ্রিকা ছাড়া আর কোনো দল ফাইনাল জয়ের এমন সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে পারত না। 

অথচ শেষ ৩০ বলে প্রয়োজন ছিল ৩০ রান, হাতে ছিল ৬ উইকেট। সেই জায়গা থেকে এভাবে ম্যাচ হারা শুধু দক্ষিণ আফ্রিকার পক্ষেই সম্ভব। চোকার্সদের নতুন চোকিং দেখে মাশরাফিও স্তব্ধ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে নড়াইল এক্সপ্রেস লিখেছেন, ‘সবকিছুর পরও এভাবে হারা যায়, সেটা সাউথ আফ্রিকা ছাড়া আর কেউ পারত কি না সন্দেহ। সম্ভবত অনেক দিন লাগবে তাদের এই ফাইনাল ভুলতে।’


তবে প্রোটিয়াদের হার ছাপিয়ে হার্দিক পান্ডিয়ার রাজসিক প্রত্যাবর্তনের ভূয়সী প্রশংসা করেছেন মাশরাফি। একজন হার্দিক পান্ডিয়া যেভাবে ঘুরে দাঁড়ান, তা অনুপ্রেরণা হতে পারে কোটি কোটি মানুষের। ম্যাশ লিখেছেন, 'পুরো ভারতবর্ষে কয়দিন ধরে ছাপড়ি বলে ডাকা ছেলেটাই সতেরো বছর পর ভারতকে টি-২০ বিশ্বকাপ জেতাল।‘


শুধু হার্দিক কেন, ভারতের বিশ্বকাপ জয়ের নায়ক তো আরও অনেকে। বিরাট কোহলি, জাসপ্রিত বুমরাহ আর কোচ-ক্যাপ্টেন দ্রাবিড়-রোহিত। সবাইকেই প্রশংসায় ভাসিয়েছেন মাশরাফি, ‘নিজের ছায়ায় থাকা বিরাট কোহলি ফাইনালের জন্যই যেন সব রেখে দিয়েছিল। বড় দিনগুলোর জন্য এভাবেই সেজেগুজে থাকে। বুমরাহ অবিশ্বাস্য, এতটা ধারাবাহিক হোয়াইট বলে কখনও কেউ ছিল না আর হবেও কি না সন্দেহ। অক্ষর প্যাটেল ছিল রোহিত ও দ্রাবিড়ের সবচেয়ে সাহসী সিদ্ধান্ত। মূল দলে তো অবশ্যই সঙ্গে একাদশ; যেখানে স্যাঞ্জু স্যামসন বাইরে বসা।‘

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা