× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এলপিএলে খেলতে দেশ ছাড়লেন হৃদয়-তাসকিন-মুস্তাফিজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ জুন ২০২৪ ১৪:০৭ পিএম

এলপিএলে খেলতে দেশ ছাড়লেন হৃদয়-তাসকিন-মুস্তাফিজ

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলতে দেশ ছাড়লেন বাংলাদেশের তিন ক্রিকেটার– তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান। রবিবার (৩০ জুন) দুপুরের দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশত্যাগ করলেন এই তিন টাইগার ক্রিকেটার৷ 

আগামী ১ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত মাঠে গড়াবে এলপিএলের পঞ্চম আসর। পাঁচটি ফ্র্যাঞ্চাইজির অংশগ্রহণে এবারের আসরে মোট ২৩ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এবারের লিগে ডাম্বুলা সিক্সার্সের হয়ে খেলবেন হৃদয় ও মুস্তাফিজ। এ ছাড়া তাসকিন কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলবেন।

এবারই প্রথম লঙ্কান লিগে খেলবেন তাসকিন। শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়ার আগে বিমানবন্দরে তাই আলাদা করে দোয়া চাইলেন টাইগার পেসার, ‘প্রথমবার যাচ্ছি এলপিএল খেলতে, দোয়া করবেন যাতে সুস্থ থাকি, ভালো থাকি।’

এলপিএলের আগের আসরে দারুণ পারফর্ম করেছিলেন হৃদয়। খেলেছিলেন জাফনা কিংসের জার্সিতে। এবার দ্বিতীয়বার খেলতে যাওয়ার আগে বর্তমানে দেশের ধারাবাহিক এই ব্যাটার বলছিলেন, ‘আলহামদুলিল্লাহ (বিদেশি ফ্র্যাঞ্চাইজিতে খেলা) শুরু মানে আগে থেকেই সবাই খেলে। এখন একটু খেলোয়াড়রা বেশি খেলতেছে, সামনে সবাই আরও খেলবে ইনশাআল্লাহ। সব জায়গায় ভালো করতে হবে, সব জায়গায় ভালো সুযোগ আসবে। আপাতত কোনো টার্গেট নেই, দোয়া করবেন।’

এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শেষে গত শুক্রবার দেশে ফিরে এসেছে বাংলাদেশ দল। দেশে ফিরে ক্রিকেটাররা দুই সপ্তাহের বিশ্রামে থাকছেন। এরপরই ফের ব্যস্ততা বাড়বে আগামী মাসে হতে যাওয়া তিনটি ফ্র্যাঞ্চাইজি লিগকে কেন্দ্র করে। তিন দেশের এসব লিগে খেলবেন বাংলাদেশের ৭ ক্রিকেটার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা