টি-টোয়েন্টি বিশ্বকাপ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ জুন ২০২৪ ০১:২০ এএম
রোহিতদের মান রেখেছেন বুমরাহ, জিতিয়েছেন বিশ্বকাপ— গেটি ইমেজেস
জশপ্রীত বুমরাহকে একটু কমই উদযাপন করতে দেখা যায়।প্রতিপক্ষ ব্যাটারকে পরাস্ত করে দুহাত শূন্যে তুলে দৌড়। এই যা! কিন্তু যিনি ৮ ইনিংসে ওভারপ্রতি ৪.১৭ গড়ে নিয়েছেন ১৫ উইকেট, হয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা বোলার— তিনি কিভাবে আবেগ নিয়ন্ত্রণ করেন? আসলে পারেননি বুমরাহ। কেঁদেছেন শিরোপাখরা ঘোচার আনন্দে।
ভারতের বিশ্বকাপ জেতার পেছনে অন্যতম কারিগর বুমরাহ। কেনসিংটন ওভালের ফাইনালে একটা সময় মনে হচ্ছিল, হেরে যাচ্ছে ভারত। সেই সময়ে ত্রাতা হন বুমরাহ। দক্ষিণ আফ্রিকার ৩১ বলে যখন ৩২ রান দরকার তখন, বুমরাহ বোলিংয়ে দেন স্রেফ ২ রান। নেন ১ উইকেট। ফাইনালে চার ওভারে ১৮ রান দিয়ে নেন দুই উইকেট। তার শেষ দুই ওভারেই ম্যাচে ফেরে ভারত।

কিন্তু বুমরাহ মাঠে কি শান্ত। কীভাবে এমন সম্ভব? উত্তরে বুমরাহ জানান, নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখার কথা। বুমরাহর ভাষ্য, ‘এমনিতে আমি আবেগ নিয়ন্ত্রণে রেখে কাজটা রাখতে পারি। কিন্তু আজ বলার মতো তেমন কিছু নেই। আমি সাধারণত খেলার পর কান্না করি না, কিন্তু আজকে আবেগ সব ছাড়িয়ে গেছে।’

খুব বেশি চিন্তা না করার ফল আজকের বুমরাহ, ‘আমার পরিবার এখানে আছে। আগেরবারও আমরা কাছে গিয়েছিলাম। দলকে এ ধরনের ম্যাচ জেতানোর চেয়ে ভালো অনুভূতির আর কিছু হয় না। আসলে খুবই ভালো লাগছে, নিজেকে একটা জায়গায় বন্দি করে রাখার চেষ্টা করেছি, খুব দূরে ভাবিনি।’