× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিশ্বকাপ জিতে টি-টোয়েন্টি থেকে অবসরে কোহলি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ জুন ২০২৪ ০০:৫০ এএম

আপডেট : ৩০ জুন ২০২৪ ০১:২৩ এএম

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নতুনদের জায়গা ছেড়ে দিয়েছেন কোহলি— সংগৃহীত ছবি

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নতুনদের জায়গা ছেড়ে দিয়েছেন কোহলি— সংগৃহীত ছবি

২০০৭ সালের পর ২০২৪— দীর্ঘ ১৭ বছরের অপেক্ষা শেষে আবারও টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত। ফাইনালের নায়ক বিরাট কোহলিও শেষের শুরু টেনেছেন এখানে৷ ম্যাচসেরার পুরস্কার নিতে এসে কোহলি জানিয়ে দিৱেন, এটা শুধু তাঁর শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপই নয়, শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচও।

আসরজুড়ে বিবর্ণ ছিলেন কোহলি। আটলান্টিক পাড়ের টুর্নামেন্টে ৭ ম্যাচে করেছিলেন ৭৫ রান। ফাইনালে করলেন ৫৯ বলে ৭৬। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেরা হয়ে কোহলি বলেন, 'এটাই আমার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ছিল। এটাই আমরা অর্জন করতে চেয়েছিলাম। একদিন মনে হয় আমি এক রানও পাব না আর তারপর এরকমই হয়। ঈশ্বর মহান। এইরকম পরিস্থিতি, এরকম মরণ-বাঁচন পরিস্থিতিতে সেরাটা দিতে পারা ভাগ্যের ব্যাপার।'


তখনও পর্যন্ত মনে হয়েছিল, কোহলি হয়তো পরের টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার কথা বলছেন। কিন্তু এরপরই বিরাট বলেন, 'ভারতের জার্সিতে এটাই আমার শেষ টি-টোয়েন্টি ম্যাচ। আমরা ট্রফিটা জিততে চেয়েছিলাম। হ্যাঁ এটা সবাই জানে যে, আমরা বিশ্বকাপটা জিততে চেয়েছিলাম। আমরা হেরে গেলে যে এই অবসরের ঘোষণা করতাম না, তা নয়। টি-২০ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া এবার পরের প্রজন্মের দায়িত্ব।’


জিম্বাবুয়ের বিপক্ষে ২০১০ সালে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল কোহলির। টি-টোয়েন্টিতে ১২৫টি ম্যাচ খেলেছেন। ৪৮.৬৯ গড়ে ৪১৮৮ রান করেছেন কোহলি। একটি শতরান  আছে, রয়েছে ৩৮টি অর্ধশতক।  নতুনদের জায়গা দিতে মহারাজার মত স্থান ছেড়েছেন

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা