× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোপা আমেরিকা

পেরুর বিপক্ষে মেসি বিশ্রামে, নিষিদ্ধ স্কালোনি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ জুন ২০২৪ ২০:২১ পিএম

আপডেট : ২৯ জুন ২০২৪ ২১:৩৮ পিএম

লিওনেল মেসি ও লিওনেল স্কালোনি। সংগৃহীত ছবি

লিওনেল মেসি ও লিওনেল স্কালোনি। সংগৃহীত ছবি

কোপা আমেরিকায় প্রথম ম্যাচে কানাডাকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে চিলিকে হারিয়েছে আর্জেন্টিনা। টানা দুই ম্যাচে জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে পেরুর বিপক্ষে রবিবার মাঠে নামবে আলবিসেলেস্তারা। তবে এই ম্যাচের আগে নিষেধাজ্ঞা পেয়েছেন আর্জেন্টাইন স্কালোনি। চোটে ভুগছেন লিওনেল মেসি। যে কারণে অধিনায়ককে পাচ্ছে না আর্জেন্টিনা। 

পরপর দুই ম্যাচে বিরতির পর দল দেরিতে মাঠে নামায় শাস্তি পেয়েছেন স্কালোনি। এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে বিশ্বকাপজয়ী এ কোচকে। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কনমেবল) ডিসিপ্লিনারি কমিশন। কোপা আমেরিকার নিয়ম অনুযায়ী, খেলোয়াড়দের অবশ্যই বিরতির পর সঠিক সময়ে মাঠে থাকতে হবে এবং প্রথমবার নিয়ম ভঙ্গ করলে সতর্ক করা হবে। দ্বিতীয়বার একই কাজ করলে পেতে হবে শাস্তি। বাংলাদেশ সময় রবিবার সকালে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পেরুর বিপক্ষে ডাগআউটে দাঁড়াতে পারবেন না স্কালোনি। থাকতে পারবেন না ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনেও। স্কালোনির জায়গায় কোচের ভূমিকায় পাবলো আইমার অথবা রবার্তো আয়ালাকে দেখা যেতে পারে। 

পেরুর বিপক্ষে না খেলার সম্ভাবনা রয়েছে মেসিরও। চিলির বিপক্ষে আর্জেন্টিনার সর্বশেষ ম্যাচে চোটের কথা জানিয়েছিলেন তিনি। শতভাগ ফিট না থাকার পরও সে ম্যাচে খেলার কারণ ব্যাখ্যা করেন ইন্টার মায়ামি তারকা। কিন্তু পরীক্ষা-নিরীক্ষা করার পর মেসিকে এক ম্যাচ বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনার কোচিং স্টাফ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা