× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেমন হবে ফাইনাল ম্যাচের পিচ?

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ জুন ২০২৪ ১৭:৩০ পিএম

শিরোপার মঞ্চে থাকছে বৃষ্টির শঙ্কা— সংগৃহীত ছবি

শিরোপার মঞ্চে থাকছে বৃষ্টির শঙ্কা— সংগৃহীত ছবি

ম্যাচের ভাগ্য ঘুরিয়ে দিতে পারে টস— টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার প্রায় সব ম্যাচেই এমন কথাটি ঘুরছিল। খেলায়ও বেশ প্রভাব পড়েছিল। ক্যাবিরিয়ান দ্বীপপুঞ্জে এখন বর্ষাকাল। মৌসুমের কারণেই আটলান্টিক পাড়ের প্রায় প্রতিটা দেশেই বৃষ্টি হচ্ছে। সুপার এইটের পর সেমি হয়ে ফাইনালেও থাকছে বেরসিক বৃষ্টির সম্ভাবনা। বার্বাডোসের কেনিংটন ওভালে আজ শনিবারের শিরোপা নির্ধারণের ম্যাচেও হতে পারে বৃষ্টি। তাই টস গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, কেননা এই মাঠে টস জিতে ব্যাট করা দলের জয়ের হার প্রায় ৬০ শতাংশ।

আটলান্টিক পাড়ে ক্রিকেট ম্যাচে পিচ বড় ভূমিকা পালন করে থাকে। ম্যাচ শুরুর আগে থেকে পুরো বিশ্বের নজর বার্বাডোজের বাইশ গজের দিকে। ধরা হচ্ছে, এখানকার পিচ স্পিনারদের চেয়ে পেস বোলারদের বেশি সমর্থন করতে পারে। এখানে প্রথমে ব্যাট করা দলের জয়ের হারও বেশি।

ফাইনাল ম্যাচের পিচ রিপোর্ট

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল ম্যাচটি বার্বাডোজের চার নম্বর পিচে খেলা হবে। যেটা নামিবিয়া বনাম ওমান এবং স্কটল্যান্ড বনাম ইংল্যান্ড ম্যাচ জন্য খেলার জন্য ব্যবহৃত হয়েছিল। নামিবিয়া-ওমান ম্যাচটি লো স্কোরিং ছিল, কিন্তু সেই ম্যাচটি গড়িয়েছিল সুপার ওভারে। ইংল্যান্ডের বিপক্ষে স্কটল্যান্ড ১০ ওভারে ৯০ রান করেছিল, বৃষ্টির কারণে ম্যাচটি শেষ করা যায়নি। ফাইনালেও সেই শঙ্কা থাকছে।

আবহাওয়া পূর্বাভাস বলছে, শনিবার ফাইনাল ম্যাচের সময় আকাশ মেঘলা থাকবে। ম্যাচের দিন বজ্রবিদ্যুৎসহ ৪৭ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বার্বাডোজে খেলা শুরু স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা থেকে। সেই সময় পূর্ব দিক থেকে ৩৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে হাওয়া বইবে। তিন মিলিমিটার বৃষ্টি হতে পারে। আর্দ্রতা থাকবে ৭৮ শতাংশ। তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস। যদিও ম্যাচ খুব বেশি হলে দুপুর পর্যন্ত চলবে। সন্ধ্যায় বৃষ্টি হলে তার প্রভাব ম্যাচে পড়বে না।

কেনসিংটন ওভালে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন পেসাররা। এখন পর্যন্ত বার্বাডোজে পেস বোলাররা ২০.২২ গড়ে ৫৯ উইকেট নিয়েছেন। এই বিশ্বকাপে ২০০ এর উপরে স্কোর হয়েছে মাত্র একবার, বাকি সব স্কোর ১০৯ থেকে ১৮১ এর মধ্যে হয়েছিল। আফগানিস্তানের বিপক্ষে এই মাঠে ভারত তাদের একমাত্র ম্যাচ খেলেছিল, স্কোর বোর্ডে ১৮১ রান জমা করেছিল রোহিতরা। আজ ফাইনালেও তেমন রানবন্যার ম্যাচ দেখা যেতে পারে।

কেনসিংটন ওভাল স্টেডিয়ামের পরিসংখ্যান—
ম্যাচ- ৩২টি
প্রথম ব্যাট করা দল জিতেছে— ১৯টি ম্যাচ (৫৯.৩৮%)
লক্ষ্য তাড়ায় জয়— ১১টি ম্য়াচ (৩৪.৩৮%)
টস জিতে ম্যাচ জিতেছে— ১৯ বার
টস হেরে ম্যাচ জিতেছে— ১১ বার
রান তাড়ায় সর্বোচ্চ স্কোর— ১৭২/৬
সর্বোচ্চ স্কোর— ২২৪/৫
সর্বনিম্ন স্কোর— ৮০
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা