× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্রিকেট অস্ট্রেলিয়ার বিশ্বকাপ সেরা একাদশে রিশাদ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ জুন ২০২৪ ১৭:০২ পিএম

আপডেট : ২৯ জুন ২০২৪ ১৮:০২ পিএম

ক্রিকেট অস্ট্রেলিয়ার বিশ্বকাপ সেরা একাদশে রিশাদ

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা নামছে আজ। নবম আসরে ব্লকবাস্টার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে টুর্নামেন্টের দুই অপরাজিত দল দক্ষিণ আফ্রিকা ও ভারত। শিরোপার লড়াইয়ে কে হাসবে শেষ হাসি, তা নিয়েই চলছে কাটাছেড়া। এরই মাঝে আসরের সেরা একাদশ প্রকাশ করল ক্রিকেট অস্ট্রেলিয়া। যেখানে জায়গা পেয়েছেন বল হাতে নজরকাড়া টাইগার তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন।

এবারের কুড়ি কুড়ির বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠেছিল আফগানিস্তান। ইতিহাস গড়া দলটির অধিনায়কত্ব পালন করেন তারকা স্পিনার রশিদ খান। ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচিত বিশ্বকাপ একাদশের নেতৃত্বও উঠেছে তার কাঁধে। একাদশে সর্বোচ্চ ৩ জন আছেন ফাইনালিস্ট ভারতের। এ ছাড়া অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের দুজন এবং ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের একজন করে জায়গা পেয়েছেন।

ক্রিকেট অস্ট্রেলিয়ার বেছে নেওয়া বিশ্বকাপের সেরা একাদশের দুই ওপেনার ট্রাভিস হেড এবং রোহিত শর্মা। তিনে রাখা হয়েছে নিকোলাস পুরানকে। মিডল অর্ডারে আছেন অ্যারন জোনস, মার্কাস স্টয়নিস এবং হার্দিক পান্ডিয়া। স্পিন আক্রমণে রশিদ খানের সঙ্গে জায়গা পেয়েছেন বাংলাদেশের রিশাদ হোসেন। আর পেসারদের মধ্যে রয়েছেন আনরিখ নরকিয়া, জসপ্রীত বুমরাহ এবং ফজলহক ফারুকি। দলে অবশ্য সেমিফাইনাল খেলা ইংল্যান্ডের কেউ নেই, তেমনই নিউজিল্যান্ড ও পাকিস্তানের কেউই।

প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েই সেটি দারুণভাবে রাঙিয়েছেন রিশাদ হোসেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান নবম আসরে সবমিলিয়ে ৭ ম্যাচে ২৫ ওভার বোলিং করেছেন রিশাদ। যেখানে ২১ বছর বয়সি এই স্পিন অলরাউন্ডার ৭.৭৬ ইকোনমি রেটে ১৪ উইকেট শিকার করেছেন। যা কোনো বাংলাদেশি বোলার হিসেবে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ উইকেটের কীর্তি। চলতি আসরের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় চার নম্বরেও আছেন রিশাদ। এর আগে ২০২১ আসরে সর্বোচ্চ ১১ উইকেট শিকার করেন সাকিব আল হাসান। ২০২৪ আসরে তার সমান ১১টি উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিবও।

ক্রিকেট অস্ট্রেলিয়ার বিশ্বকাপ একাদশ : রোহিত শর্মা, ট্রাভিস হেড, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), অ্যারন জোন্স, মার্কাস স্টয়নিস, হার্দিক পান্ডিয়া, রশিদ খান (অধিনায়ক), রিশাদ হোসেন, ফজলহক ফারুকী, জশপ্রীত বুমরাহ ও আনরিখ  নরকিয়া।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা