× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টি-টোয়েন্টি বিশ্বকাপ

প্রোটিয়াদের শিরোপা জেতার মন্ত্র দিলেন পন্টিং

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ জুন ২০২৪ ২০:৩৭ পিএম

প্রোটিয়াদের শিরোপা জেতার মন্ত্র দিলেন পন্টিং

প্রথমবারের মতো আইসিসির কোনো বৈশ্বিক আসরের ফাইনাল। দক্ষিণ আফ্রিকাকে আগের সাতবার সেমিফাইনালেই বিদায় নিতে হয়েছিল। তবে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে অপরাজিত দল হিসেবে ফাইনালে পা রেখেছে প্রোটিয়ারা। প্রথম ফাইনালেই শিরোপা জিততে এইডেন মার্করামদের টোটকা দিয়েছেন অস্ট্রেলিয়ান সাবেক অধিনায়ক রিকি পন্টিং।

আগামীকাল শনিবার (২৯ জুন) কুড়ি কুড়ির বিশ্বকাপে ফাইনালে ভারতের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। বার্বাডোজের ব্রিজটাউনের কেনসিংটন ওভালে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। ফাইনাল উপলক্ষে আইসিসির আয়োজনে ‘ডিজিটাল ডেইলি শো’তে দক্ষিণ আফ্রিকাকে প্রথম ফাইনালেই বাজিমাত করার পরামর্শ দিয়েছেন ৪৯ বছর বয়সি পন্টিং।

অস্ট্রেলিয়ার হয়ে তিনটি বিশ্বকাপ জেতা এই কিংবদন্তি বলেন, ‘অনেক দল মনে করে এটি অন্য দশটি ম্যাচের মতোই। তারা ফাইনালের মতো বড় উপলক্ষকে আড়াল করতে চেষ্টা করে। এটা মোটেই ভালো কিছু নয়। বরং খেলাটি উপভোগ করতে হবে। তবে এটা নিশ্চিত করতে হবে যে দলকে নেতৃত্ব দেওয়া ও প্রস্তুতি একই রকম হচ্ছে কি না।’

যোগ করেন, ‘তারা (দক্ষিণ আফ্রিকা) এখন পর্যন্ত অপরাজিত। তাই তাদের কিছু পরিবর্তন করার দরকার নেই। খেলোয়াড়দের শুধু জেগে উঠতে হবে এবং নিজেদের সেরাটা দিতে হবে। একটি দল হিসেবে খেলতে হবে। সেটা হলে প্রতিপক্ষের জন্য হারানো কঠিন হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা