টি-টোয়েন্টি বিশ্বকাপ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ জুন ২০২৪ ১১:৫৪ এএম
আপডেট : ২৮ জুন ২০২৪ ১৫:২৫ পিএম
ইংল্যান্ডকে
হারিয়ে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত। রোহিত শর্মাদের দাপুটে জয়ের আগে আইসিসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন মাইকেল ভন। ইংল্যান্ডের সাবেক অধিনায়কের অভিযোগ বিশ্বকাপের সূচি
নিয়ে।
গতকাল
বৃহস্পতিবার সেমিফাইনালের মহারণের আগে ভন বলেছেন, ‘এটা ভারতের প্রতিযোগিতা। ওরা নিজেদের পছন্দমতো সময়ে খেলতে পারে। ভারত প্রতিযোগিতা শুরুর আগে থেকে জানে কোন স্টেডিয়ামে সেমিফাইনাল
খেলতে হবে। ওদের সব ম্যাচ সকালে যাতে ভারতে সবাই রাতে খেলা দেখতে পারে। আমি জানি
ক্রিকেটে টাকা একটা বড় ভূমিকা নেয়। কিন্তু এগুলো দ্বিপক্ষীয় সিরিজে হলে মানা যায়।
তাই বলে বিশ্বকাপে! আইসিসির উচিত আর একটু বেশি স্বচ্ছতা বজায় রাখা। ভারত বেশি টাকা
দেয় বলে ওদের সব সুবিধা করে দেওয়াটা ঠিক নয়।’
এর
আগেও ভারতের বাড়তি সুবিধা পাওয়া নিয়ে অভিযোগ করেছিলেন ভন। দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান
ম্যাচের সময় ভন সমাজমাধ্যমে লিখেছিলেন, ‘এ সেমিফাইনালটা গায়ানায় হওয়া উচিত ছিল।
কিন্তু পুরো প্রতিযোগিতাটাই ভারতের কথা ভেবে করা হয়েছে। এটা বাকিদের জন্য ঠিক নয়।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সব ম্যাচ ছিল সকালে। ভারতীয় সময় সে ম্যাচগুলো যাতে রাত ৮টায় সম্প্রচার করা সম্ভব হয়, সেভাবেই সূচি সাজানো হয়েছে।