× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টি-টোয়েন্টি বিশ্বকাপ

ভারতকে সুবিধা দেওয়ার অভিযোগ ভনের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ জুন ২০২৪ ১১:৫৪ এএম

আপডেট : ২৮ জুন ২০২৪ ১৫:২৫ পিএম

ভারতকে সুবিধা দেওয়ার অভিযোগ ভনের

ইংল্যান্ডকে হারিয়ে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত। রোহিত শর্মাদের দাপুটে জয়ের আগে আইসিসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন মাইকেল ভন। ইংল্যান্ডের সাবেক অধিনায়কের অভিযোগ বিশ্বকাপের সূচি নিয়ে।

গতকাল বৃহস্পতিবার সেমিফাইনালের মহারণের আগে ভন বলেছেন, ‘এটা ভারতের প্রতিযোগিতা। ওরা নিজেদের পছন্দমতো সময়ে খেলতে পারে। ভারত প্রতিযোগিতা শুরুর আগে থেকে জানে কোন স্টেডিয়ামে সেমিফাইনাল খেলতে হবে। ওদের সব ম্যাচ সকালে যাতে ভারতে সবাই রাতে খেলা দেখতে পারে। আমি জানি ক্রিকেটে টাকা একটা বড় ভূমিকা নেয়। কিন্তু এগুলো দ্বিপক্ষীয় সিরিজে হলে মানা যায়। তাই বলে বিশ্বকাপে! আইসিসির উচিত আর একটু বেশি স্বচ্ছতা বজায় রাখা। ভারত বেশি টাকা দেয় বলে ওদের সব সুবিধা করে দেওয়াটা ঠিক নয়।’

এর আগেও ভারতের বাড়তি সুবিধা পাওয়া নিয়ে অভিযোগ করেছিলেন ভন। দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান ম্যাচের সময় ভন সমাজমাধ্যমে লিখেছিলেন, ‘এ সেমিফাইনালটা গায়ানায় হওয়া উচিত ছিল। কিন্তু পুরো প্রতিযোগিতাটাই ভারতের কথা ভেবে করা হয়েছে। এটা বাকিদের জন্য ঠিক নয়।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সব ম্যাচ ছিল সকালে। ভারতীয় সময় সে ম্যাচগুলো যাতে রাত ৮টায় সম্প্রচার করা সম্ভব হয়, সেভাবেই সূচি সাজানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা