× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শুক্রবার ফিরছেন না লিটন-সৌম্য

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ জুন ২০২৪ ২৩:২১ পিএম

আপডেট : ২৭ জুন ২০২৪ ২৩:২২ পিএম

লিটন দাস ও সৌম্য সরকার

লিটন দাস ও সৌম্য সরকার

বাংলাদেশের বিশ্বকাপ অভিযাত্রায় পর্দা পড়ে গেছে মঙ্গলবার সকালে। সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ধরাশায়ী হয়ে ছিটকে গেছে টাইগাররা। নাজমুল হোসেন শান্তরা আগামীকাল শুক্রবার সকালে দেশে পা রাখছেন।

দেশের ক্রিকেটারদের দলকে বহনকারী বিমান সকাল ৮টায় ঢাকায় অবতরণ করার কথা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্র বলছে, দলের সঙ্গে বিশ্বকাপ স্কোয়াডে থাকা দুই ক্রিকেটার আগামীকাল ফিরছেন না। তারা হলেন লিটন দাস ও সৌম্য সরকার।

মাঝে একদিন বিরতি ২৯ জুন, শনিবার তাদের দুজনের ঢাকায় ফেরার কথা। ঢাকায় ফিরেই দুই সপ্তাহের দীর্ঘ ছুটি পেতে যাচ্ছেন শান্তরা। ছুটি শেষ করে চট্টগ্রামে চলমান টাইগার্স ক্যাম্পে যোগ দেবেন ক্রিকেটাররা। ক্রিকেটারদের সঙ্গে ছুটিতে যাচ্ছেন জাতীয় দলের কোচিং স্টাফের সদস্যরা। দুবাই থেকে যে যার গন্তব্যে ছুটি কাটাতে যাবেন চন্ডিকা হাথুরুসিংহে ও তার সহযোগীরা। ছুটি কাটিয়ে আগামী ১৯ জুলাই তারা বাংলাদেশে ফিরবেন।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্ব ও সুপার এইট মিলে বাংলাদেশ খেলেছে ৭টি ম্যাচ। গ্রুপপর্বে চার ম্যাচের তিনটিতে জিতলেও সেরা আটে জয় অধরাই থেকে যায় লাল-সবুজ প্রতিনিধিদের। আফগানদের কাছে হেরে সেমিফাইনালে ওঠার সুবর্ণ সুযোগ হাতছাড়া করে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা