× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টি-টোয়েন্টি বিশ্বকাপ

ভারত-ইংল্যান্ড ম্যাচের টস বিলম্ব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ জুন ২০২৪ ২০:২০ পিএম

আপডেট : ২৭ জুন ২০২৪ ২১:৪৩ পিএম

ভারত-ইংল্যান্ড ম্যাচের টস বিলম্ব

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও ইংল্যান্ড। সেই ম্যাচে ভারতকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছিল ইংলিশরা। এরপর শিরোপাটাও নিজেদের করে নিয়েছিল জশ বাটলাররা। আগের সেই হারের ক্ষতে এবার প্রলেপ দেওয়ার সুযোগ পাচ্ছে রোহিত শর্মার দল। কুড়ি কুড়ির বিশ্বকাপে আরও একবার সেমিফাইনালে মুখোমুখি এ দুই দল।

বৃহস্পতিবার (২৭ জুন) গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশ সময় রাত ৮টায় টস হওয়ার কথা ছিল। তবে ম্যাচের ঘণ্টা দুয়েক আগে থেকে কয়েক দফা বৃষ্টিতে মাঠের আউটফিল্ডে প্রচুর পানি জমেছে। ফলে হাইভোল্টেজ এ ম্যাচের টস নির্ধারিত সময়েও হয়নি। এখনও পর্যন্ত টসের সময়ও জানায়নি আম্পায়াররা। যদিও এখন বৃষ্টি নেই, তবে মাঠ ভেজা থাকায় অপেক্ষা করতে হচ্ছে।

এবারের বিশ্বকাপে আইসিসির প্লেয়িং কন্ডিশন নিয়ম অনুযায়ী, শুধুমাত্র প্রথম সেমিফাইনাল ও ফাইনালের জন্য এক দিন করে রিজার্ভ ডে বরাদ্দ আছে। তবে দ্বিতীয় সেমিফাইনালের জন্য কোনো রিজার্ভ ডে রাখা হয়নি। শুধু অতিরিক্ত ২৫০ মিনিট সময় বরাদ্দ রাখা হয়েছে। 

দ্বিতীয় সেমিফাইনালেও যদি রিজার্ভ ডে রাখা হতো, তাহলে সেটি গড়াতো ২৮ জুন রাত ৮টা ৩০ মিনিটে। রিজার্ভ ডে-তে গড়ালে এই ম্যাচে যে দল জিতবে, তাদের ২৯ তারিখ ব্রিজটাউনে পৌঁছেই ফাইনালে মাঠে নেমে পড়তে হবে। কিন্তু আইসিসি ২৮ জুন ট্রাভেল ডে হিসেবে চিহ্নিত করে ২৯ জুন ফাইনাল আয়োজনের পক্ষে। আর এই ক্ষেত্রে সুপার এইটে যারা এগিয়ে ছিল (ভারত), তাদেরই ফাইনালে দেখা যাবে।

আজকের ম্যাচে বৃষ্টি বাগড়া দিলে ন্যূনতম খেলা হতে হবে ১০ ওভারের। নির্দিষ্ট ওভারের খেলা সম্পন্ন হলে জয়-পরাজয় নির্ধারণ করা হবে ডিএলএস পদ্ধতিতে। অন্যথায় ম্যাচ পরিত্যক্ত হয়ে কপাল পুড়তে পারে ইংল্যান্ডের, কারণ সুপার এইটে তিন ম্যাচের সবকটিতে জেতায় ভারত সরাসরি ফাইনালে উঠে যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা