× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপ ব্যর্থতার পর শ্রীলঙ্কার কোচের পদত্যাগ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ জুন ২০২৪ ১৭:১১ পিএম

আপডেট : ২৭ জুন ২০২৪ ১৮:০৮ পিএম

বিশ্বকাপ ব্যর্থতার পর শ্রীলঙ্কার কোচের পদত্যাগ

গত ওয়ানডে বিশ্বকাপে গ্রুপ পর্বের বাধা পেরোতে পারেনি শ্রীলঙ্কা। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপেও একই দশা লঙ্কানদের। মারকাটারি এই আসরে গ্রুপপর্ব থেকেই ছিটকে গেছে সাবেক চ্যাম্পিয়নরা। এমন ব্যর্থতার পর দলটির প্রধান কোচ ক্রিস সিলভারউড পদত্যাগ করেছেন।  

বৃহস্পতিবার (২৭ জুন) এক বিবৃতিতে সিলভারউডের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। যদিও আচমকা পদত্যাগের জন্য ব্যক্তিগত কারণের কথা জানিয়েছেন তিনি। এর আগে ২০২২ সালে লঙ্কানদের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ৪৯ বছর বয়সি এই কোচ।   

পদত্যাগের ঘোষণায় সিলভারউড বলেন, ‘আন্তর্জাতিক কোচ হওয়া মানে প্রিয়জনদের থেকে দীর্ঘ সময় দূরে থাকা। পরিবারের সঙ্গে দীর্ঘ আলোচনার পর মনে করছি এখনই আমার বাড়ি ফেরার সময় এবং পরিবারের সান্নিধ্যে সময় কাটানো প্রয়োজন।’

আরও যোগ করেন, ‘আমি খেলোয়াড়, কোচ, ব্যাকরুম স্টাফ এবং এসএলসির (শ্রীলঙ্কা ক্রিকেট) ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাতে চাই। শ্রীলঙ্কায় থাকার সময়ে তাদের সমর্থন ছিল অসাধারণ। সমর্থন ছাড়া, কোনো সাফল্য সম্ভব হতো না।’

সিলভারউডের অধীনে সাম্প্রতিককালে খারাপ সময় কাটলেও দায়িত্ব নিয়েই শ্রীলঙ্কাকে বেশকিছু সাফল্য এনে দেন। তার কোচিংয়ে ২০২২ সালের টি-টোয়েন্টি এশিয়া কাপে চ্যাম্পিয়ন এবং ২০২৩ সালের ওয়ানডে এশিয়া কাপের রানার্সআপ হয় এশিয়ার দলটি। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা