× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আফগানিস্তানের সঙ্গে অন্যায় করা হয়েছে : ভন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ জুন ২০২৪ ১৬:২৫ পিএম

আপডেট : ২৭ জুন ২০২৪ ১৭:১৩ পিএম

মাইকেল ভন

মাইকেল ভন

ফাইনালে খেলতে হলে সেমিফাইনালে ভারতকে হারাতে হবে ইংল্যান্ডকে। দুদলের আজকের সেমি লড়াইয়ের জন্য কোনো রিজার্ভ ডে নেই। ভারী বৃষ্টিতে ম্যাচটি পণ্ড হওয়ারও সম্ভাবনা রয়েছে। এমনটা সত্যি হলে ফাইনালের টিকিট পাবে ভারত। রোহিত শর্মাদের এই বাড়তি সুবিধা পাওয়াটা মেনে নিতে পারছেন না সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। এখানেই শেষ নয়। 

আফগানিস্তানকে প্রথম সেমিফাইনাল খেলতে য়েছে খুব তাড়াহুড়োর মধ্যে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ শেষে জলদি সেমির ভেন্যুতে যেতে গিয়ে ফ্লাইট বিড়ম্বনায় পড়তে হয়েছে আফগানদের। যে কারণে শেষ দক্ষিণ আফ্রিকার কাছে বিধ্বস্ত হয়েছে ক্লান্ত রশিদ খানরা। ভারতকে সুবিধা দিতে গিয়েই এট করা হয়েছে। এক দল বেশি সুবিধা পেয়ে গেছে আর অন্যরা সে জন্য ভুগতে হয়েছে বলে সামাজিক মাধ্যমে এক্সে দাবি করেন মাইকেল ভন।

সুপার এইটে নিজেদের শেষ ম্যাচ খেলার পর রশিদ খানরা ফ্লাইট বিপর্যয়ে পড়ে। যে কারণে সেমিফাইনালের আগে অনুশীলনেরও সুযোগ পায়নি তারা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার মাইকেল ভন। এক্সে তিনি লেখেন, ‘সোমবার রাতে (স্থানীয় সময়) আফগানিস্তান সেন্ট ভিনসেন্টে ম্যাচ জিতে সেমিতে কোয়ালিফাই করে...এরপর ৪ ঘণ্টা ফ্লাইট বিলম্ব হয়ে মঙ্গলবার ত্রিনিদাদের বিমান ধরে। নতুন ভেন্যুতে গেলেও সেখানকার আবহ বোঝা কিংবা তারা অনুশীলনেরও সময় পায়নি। ক্রিকেটারদের প্রতি এমন অসম্মানজনক আচরণে আমি ভীত।’ 

এবারের বিশ্বকাপে ভারতের অনুকূলে সূচি করা হয়েছে বল অভিযোগ করে ভন সঙ্গে যোগ করেন, ‘নিশ্চিতভাবে ম্যাচটি (আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা) গায়ানায় প্রথম (সেমিফাইনাল) হতে পারত…কিন্তু পুরো ইভেন্টই যখন ভারতকে লক্ষ্য করে সাজানো, তখন অন্যদের সঙ্গে খুবই অন্যায় হয়ে গেছে।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা