× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নকআউটে রোমানিয়া-বেলজিয়াম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ জুন ২০২৪ ১৩:৪৫ পিএম

আপডেট : ২৭ জুন ২০২৪ ১৫:১৬ পিএম

নকআউটে রোমানিয়া-বেলজিয়াম

লিড নিয়ে এগিয়ে গিয়েছিল স্লোভাকিয়া। কিন্তু দুর্ভাগ্য, ব্যবধান অটুট রাখতে পারেনি তারা। ফ্রাঙ্কফুর্টে বুধবার রাতে ‘ই’ গ্রুপের শেষ ম্যাচে সমতায় ফেরে রোমানিয়া। দুই দলের ম্যাচটি অমীমাংসিত থেকে যায় ১-১ গোলে। দুই যুগ পর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের নকআউটে নাম লিখল রোমানিয়া।

একই গ্রুপের অন্য ম্যাচে ইউক্রেনের সঙ্গে গোলশূন্য (০-০) ড্র করেছে বেলজিয়াম। বাদ পড়ার শঙ্কা উড়িয়ে দিতে শেষ দিকে অনেকটা মরিয়া হয়েই খেলল ইউক্রেন। কিন্তু দুর্ভাগ্য, সাফল্যের মুখ দেখতে পেল না যুদ্ধবিধ্বস্ত দেশটি। ম্যাচে গোল থাকল অধরাই। ইউক্রেনকে বিদায় করে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ ষোলো পর্বে নিজেদের নাম লিখিয়েছে বেলজিয়াম।

‘ই’ গ্রুপের চার দলেরই পুঁজি সমান ৪ পয়েন্ট করে। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে রোমানিয়া। গ্রুপ রানার্সআপ হিসেবে বেলজিয়াম আর চার তৃতীয় সেরা দলগুলোর মধ্যে শীর্ষ চারে থেকে স্লোভাকিয়াও শেষ ষোলোর টিকিট কেটেছে। গোল ব্যবধানে পিছিয়ে পড়ায় টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে ইউক্রেন।

 নিয়ে ষষ্ঠবারের মতো ইউরোপ-সেরার টুর্নামেন্টটিতে খেলে দ্বিতীয়বারের মতো শেষ ষোলোয় পা রাখল রোমানিয়া। তারা আগেরবার নকআউটে পৌঁছেছিল ২০০০ সালে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা