× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পর্তুগালকে হারিয়ে নকআউটে উঠে জর্জিয়ার ইতিহাস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ জুন ২০২৪ ১২:১৮ পিএম

আপডেট : ২৭ জুন ২০২৪ ২৩:৫৪ পিএম

পর্তুগালকে হারিয়ে নকআউটে উঠে জর্জিয়ার ইতিহাস

প্রথমবারের মতো মেজর কোনো টুর্নামেন্টে খেলতে নেমে ইতিহাস গড়েছে জর্জিয়া। দুর্দান্ত এক জয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের নকআউট পর্বের টিকিট কাটার কীর্তি গড়ল তারা। তা আবার ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে ২-০ গোলে হারিয়ে। বুধবার রাতে জর্জিয়া নিজেদের ফুটবল ইতিহাসের অবিস্মরণীয় জয়টি পেয়েছে জার্মানির পশ্চিমের শহর গেলসেনকিরশেনে। ইউরোর অভিষেক আসরে এসেই জর্জিয়া উতরে গেছে গ্রুপ পর্বের বৈতরণি।

বলতে গেলে জর্জিয়ার নেই সে রকম কোনো তারকা ফুটবলার। তবে বিভিন্ন পজিশনে সক্রিয় ফুটবলারদের নিয়ে দারুণ সমন্বয়ে জর্জিয়া হয়ে উঠেছে ভারসাম্যপূর্ণ এক দল। মাঠের লড়াইয়ে কোচ উইলি সানিওলের চমৎকার রণকৌশলের কার্যকর প্রয়োগে নিজেদের ফুটবল ইতিহাসে সবচেয়ে সেরা সাফল্য ছিনিয়ে নিয়ে চমক দেখিয়েছে তারা।

পর্তুগালের বিরুদ্ধে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলার সাহস দেখায় জর্জিয়া। দুই মিনিটের মাথায় পর্তুগালের ডিফেন্ডার অ্যান্তোনিও সিলভার ভুল পাস থেকে বল পেয়ে বক্সে ঢুকে বাঁ পায়ের শটে গোল করে জর্জিয়াকে লিড এনে দেন দেশটির ফুটবলের বড় তারকা খাভিচা কাভারাৎসখেলিয়া।

ম্যাচের ৫৩ মিনিটে ফের ভুল করেন সিলভা। লোকোসভিলিকে বক্সে বাজে ট্যাকল করেন তিনি। ভিএআর দেখে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। নির্ভুল নিশানায় গোল ব্যবধান ২-০ করেন জর্জেস মিকাউতাদজে।

একই সময়ে শুরু ‘এফ’ গ্রুপের অন্য ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে ষোলোতে নাম লিখিয়েছে তুরস্ক।

গ্রুপ পর্বের লড়াই শেষে পর্তুগাল ও তুরস্কের পয়েন্ট সমান ৬। তবে মুখোমুখি লড়াইয়ে জিতেছে পর্তুগিজরা। আর ৪ পয়েন্ট নিয়ে ৩-এ জর্জিয়া, সেরা চার তৃতীয় দল হয়ে নকআউটে উঠেছে দলটি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা