× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক ওভারে ৪৩ রান!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ জুন ২০২৪ ২৩:১৫ পিএম

আপডেট : ২৬ জুন ২০২৪ ২৩:১৫ পিএম

ওলি রবিনসন

ওলি রবিনসন

ছয় বলে ছয় ছক্কা হাঁকানোর কীর্তির মালিক অনেকে। হার্শেল গিবস ও যুবরাজ সিংয়ের পরে আরও কয়েকজন ব্যাটার এই নজিরে ভাগ বসিয়েছেন। আর ছয় ছক্কা খাওয়া বোলারদের মধ্যে সবচেয়ে আলোচিত স্টুয়ার্ট ব্রড। ইংল্যান্ডের এ তারকা পেসার এখন ক্রিকেট থেকে দূরে রয়েছেন। এবার ক্রিকেট বিশ্বে লজ্জার বিশ্বরেকর্ড গড়লেন আরেক ইংলিশ ফাস্ট বোলার ওলি রবিনসন।

১৭ বছর ধরে যে দুর্নাম বইয়ে বেড়াচ্ছিলেন, সেই লজ্জা থেকে স্টুয়ার্ট ব্রডকে বাঁচালেন এবার তিনি। কাউন্টি চ্যাম্পিয়নশিপে সাসেক্সের হয়ে বিব্রতকর এক ইতিহাস গড়েছেন রবিনসন। রবিনসনের এক ওভার থেকে লেস্টারশায়ারের লুইস কিম্বার ৪৩ রান সংগ্রহ করেছেন।

ওভারে রবিসন নো দিয়েছেন ৩টি। তাতে ৬ বলের জায়গা ওভার শেষ করেছেন ৯ বলে। ওই ওভারে পাঁচটি ওভার বাউন্ডারির সঙ্গে তিনটি বাউন্ডারির মার রয়েছে। সঙ্গে একটি সিঙ্গেলও নিয়েছেন ব্যাটার লুইস কিম্বার। তাতে প্রথম শ্রেণির ক্রিকেটে এক ওভারে সর্বাধিক রান হজম করা বোলার বনে গেছেন ওলি রবিনসন। 

লেস্টারশায়ারের ব্যাটিং ইনিংসের ৫৯তম ওভারে এ অঘটনের জন্ম দেন লুইস কিম্বার। রবিনসনকে প্রথম বলেই ছয় হাঁকিয়ে ব্যাটিং তাণ্ডবের শুরু কিম্বারের। পরে নো বলে ছক্কা মারেন লেস্টারশায়ারের এ ব্যাটার। নিয়ম অনুযায়ী পরে দ্বিতীয় বৈধ বল থেকে আসে চার রান। তৃতীয় বলটি উড়িয়ে সীমানা পার করেন। চতুর্থ বলে দলীয় স্কোরে যোগ হয় বাউন্ডারি। পঞ্চম বলটি ফের নো করে ফেলেন রবিনসন। এই বল থেকেও ছক্কা মারেন লুইস।

বৈধ পঞ্চম বল কিম্বারের ব্যাট ছুঁয়ে বাউন্ডারি লাইন চুমো খায়। ওভারের শেষ বলটিও নো বল করে বসেন রবিনসন। সেই নো বল থেকে ছক্কা পেয়ে যান কিম্বার। আর শেষ বৈধ বলে সিঙ্গল নিয়ে রান উৎসবের ইতি টানেন। সুবাদে এক ওভারে ৪৩ রান তোলার বিশ্বরেকর্ড হয়ে যায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা