× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতের দাদাগিরি নিয়ে মুখ খুললেন গেইল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ জুন ২০২৪ ১৬:৫৪ পিএম

আপডেট : ২৬ জুন ২০২৪ ১৭:১৩ পিএম

ভারতের দাদাগিরি নিয়ে মুখ খুললেন গেইল

টি-টোয়েন্টি ক্রিকেটের পুরোধা ক্রিস গেইল। নিজেকে ইউনিভার্সাল বস দাবি করা ক্যারিবিয়ান হার্ডহিটার এখন ক্রিকেট থেকে দূরে।  ব্যাট-প্যাড আলমারিতে তুলে রাখলেও  এখনও ক্রিকেটের সঙ্গেই আছেন তিনি। নবম টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম প্রচার মুখ তিনি। আটলান্টিক পাড়ের আসর প্রায়ই শেষের দিকে। বিশ্বমঞ্চের পর্দা নামার আগে মুখ খুলেছেন ক্রিকেট বিশ্বে ভারতের দাদাগিরি নিয়ে। বিশ্বকাপের মঞ্চেই জানিয়ে দিলেন, যখন আইপিএল চলে, তখন আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ রাখা উচিত।

আইপিএলে কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পাঞ্জাব কিংসে খেলেছেন গেইল। তিনি বলেন, ‘আইপিএল যখন চলছে, তখন দেখা যায় দেশের হয়ে খেলার জন্য চলে যাচ্ছে ক্রিকেটারেরা। এটা ঠিক নয়। আইপিএল হলে শুধু সেটাই হওয়া উচিত। সেই সময় কোনো আন্তর্জাতিক ক্রিকেট হওয়া ঠিক নয়। এর ফলে লাভ হচ্ছে ভারতেরই। ওদের ক্রিকেটারেরাই পুরো আইপিএল খেলতে পারছে। ওরাই সুবিধা পাচ্ছে। এটা হওয়া ঠিক নয়।’

বিশ্ব ক্রিকেটে মাঠের বাইরে যে ভারতের দাদাগিরি চলে, সেটা স্বীকার করে নিয়েছেন গেল। বলেন, ‘কেউ ভারতের ওপর কথা বলতে পারে না। ক্রিকেটটা ভারতই চালায়। কে বলবে ভারতের বিরুদ্ধে কথা? ভারতকে চ্যালেঞ্জ করার ক্ষমতা কার আছে? কারও নেই।’

গেইল মনে করেন আইপিএল এমন সময় হওয়া উচিত, যখন অন্য কোনো দেশের খেলা নেই। এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হওয়া আইপিএল থেকে ক্রিকেটারদের ডেকে পাঠিয়েছিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। বেশির ভাগ ইংরেজ ক্রিকেটার চলে গিয়েছিলেন। খেলা ছিল বাংলাদেশেরও। তিনি বলেন, ‘বিশ্বকাপের সময় শুধু সেটাই হয়, অন্য কোনো খেলা হয় না। আইপিএলের সময়ও সেটা হওয়া উচিত। আইপিএলে যদি বিশ্বের সেরা ক্রিকেটারদের খেলাতে হয়, তা হলে আন্তর্জাতিক ক্রিকেট থাকলে হবে না। এত বড় একটা প্রতিযোগিতার মাঝখান থেকে ক্রিকেটারদের চলে যাওয়া ঠিক নয়। এর ফলে একটি দল বাড়তি সুবিধা পেয়ে যায়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা