× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মার্তিনেজের গোলে শেষ আটে আর্জেন্টিনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ জুন ২০২৪ ১১:১১ এএম

আপডেট : ২৬ জুন ২০২৪ ১১:৪১ এএম

বদলি খেলোয়াড় লাওতারো মার্তিনেজের শেষ সময়ের গোলে চিলিকে হারিয়েছে আর্জেন্টিনা। সংগৃহীত ছবি

বদলি খেলোয়াড় লাওতারো মার্তিনেজের শেষ সময়ের গোলে চিলিকে হারিয়েছে আর্জেন্টিনা। সংগৃহীত ছবি

আগের ম্যাচ জিতে ফুরফুরে মেজাজেই ছিল আর্জেন্টিনা। কিন্তু বরাবরই আর্জেন্টিনার সামনে কঠিন প্রতিপক্ষ হয়ে দাঁড়ানো চিলি আজও পরীক্ষা নিল লিওনেল মেসি, ডি মারিয়াদের। মনে হচ্ছিল পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হবে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নদের। তবে বদলি খেলোয়াড় লাওতারো মার্তিনেজের শেষ সময়ের গোলে চিলিকে হারিয়েছে আর্জেন্টিনা।

বুধবার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে চিলিকে ১-০ গোলে পরাজিত করেছে আর্জেন্টিনা। এ জয়ের মাধ্যমে গ্রুপ পর্বের এক ম্যাচ বাকি থাকতেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল লিওনেল স্কালোনির দল। আর্জেন্টিনা টানা দুই ম্যাচ জিতে শেষ আটে উঠেছে। ওদিকে কানাডা ১-০ গোলে হারিয়ে দিয়েছে পেরুকে। তারা প্রথম ম্যাচে মেসিদের কাছে হেরেছিল ২-০ ব্যবধানে। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে এখন কানাডা।

গোলের ব্যবধানে মনে হতেই পারে ম্যাচটি দারুণ খেলেছে চিলি। স্কোরলাইন আসলে ম্যাচের সঠিক চিত্র প্রমাণ করতে পারছে না। এ ম্যাচে একাধিক গোলের সুযোগ তৈরি করে আর্জেন্টিনা। অন্তত পাঁচটি ভালো সুযোগ হাতছাড়া না করলে জয়ের ব্যবধান আরও বেশি থাকত। সেটি হয়নি। ভালো খেলেও এ ম্যাচে গোলের দেখা পাননি মেসি।

দু-এক বার উঠে এসেছে চিলিও। তবে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ রুখে দিয়েছেন প্রতিপক্ষের সব আক্রমণ। ৮২ হাজার দর্শক রোমাঞ্চিত এমন লড়াইয়ে মেসিকে আটকানো কঠিন ছিল। চিলির ৪১ বছর বয়সি গোলরক্ষক ক্লদিও ব্রাভো চীনের প্রাচীর হয়ে দাঁড়ান।

মেসি আক্রমণভাগের সতীর্থ জুলিয়ান আলভারেজকে নিয়ে বারবার চিলির ডি-বক্সে যান। বারবার ব্যর্থ হচ্ছিলেন। ২২ মিনিটে নিকোলাস গঞ্জালেসের শট রুখে দেন ব্রাভো। চিলি চেয়েছে মেসিকে আটকে রাখতে। আটবারের ব্যালন ডি‘অর জয়ী মেসি ম্যাচের ৩৬ মিনিটে ২৫ গজ দূর থেকে শট নিয়েছিলেন। কিন্তু ভাগ্য সহায় হয়নি।

চিলি আর্জেন্টিনার এমন আক্রমণে দিশাহারা হয়নি। তারা পাল্টা আক্রমণে যখন বল পেয়েছে তখন সুযোগ নেওয়ার চেষ্টা করেছে। আর্জেন্টিনার গোলরক্ষক দুবার সে প্রচেষ্টা ব্যর্থ করে দেন। চিলির রড্রিগো এচেভেরিয়ার কপাল ভালো ছিল না। ৮৮ মিনিটে আর্জেন্টিনা লাওতারোর গোলে স্বস্তি পায়। আর জয় নিয়ে চলে যায় কোয়ার্টার ফাইনালে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা