খেলাধুলা ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২২ ১৬:২২ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২২ ১৩:৪২ পিএম
ফাইল ছবি
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ এ বছর মোট ৯ জন ক্রীড়া ব্যক্তিত্ব ও ২টি প্রতিষ্ঠানকে পুরস্কারের জন্য মনোনীত করেছে। মোট ৭টি ক্যাটাগরিতে তাদের পুরস্কৃত করা হবে।
শুক্রবার (৫ আগস্ট) শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকীতে ওসমানী স্মৃতি মিলনায়তনে ভার্চুয়ালি অংশ নিয়ে এ পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মনোনীতরা হলেন--ক্রিকেটার লিটন দাস ও শরীফুল ইসলাম, শুটার আব্দুল্লাহেল বাকী, ভারোত্তোলক মোল্লা সাবিরা সুলতানা, আর্চার দিয়া সিদ্দিকী।
এদের মধ্যে ক্রিকেটার শরীফুল এবং আর্চার দিয়া সিদ্দিকী উদীয়মান খেলোয়াড় হিসেবে পুরস্কার পাবেন।
ক্রীড়া সংগঠক হিসেবে হারুনুর রশীদ পাচ্ছেন আজীবন সম্মাননা। এ ছাড়া মো. সাইদুর রহমান প্যাটেল, নাজমা শামীম পুরস্কার পাচ্ছেন। ক্রীড়া সাংবাদিক হিসেবে পুরস্কার পাবেন কাশীনাথ বসাক।
প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার পাচ্ছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
প্রবা/আরএম/সাদিক