× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এশিয়ার দ্বিতীয় সেরা দল আফগানিস্তান?

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ জুন ২০২৪ ২১:৫৫ পিএম

আপডেট : ২৪ জুন ২০২৪ ২১:৫৭ পিএম

এশিয়ার দ্বিতীয় সেরা দল আফগানিস্তান?

অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তানের জয়টিকে অঘটন বলতে চাননি ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর। ঐতিহাসিক এই জয়কে অঘটন বলে আফগানদের অসম্মান না করার অনুরোধ জানান তিনি। এবার রহমানউল্লাহ গুরবাজমোহাম্মদ নবীরশিদ খানদের পারফরম্যান্সে মুগ্ধ ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। তিনি ঘোষণাই দিয়েছেন যে, সাদা বলে এশিয়ার অন্যতম সেরা দল এখন আফগানিস্তান।

আইসিসির ইভেন্টে নিয়মিত বড় বড় দলকে হারিয়ে দুনিয়াকে তাক লাগিয়ে দিচ্ছে আফগানিস্তান। সময়ের সাথে সাথে যেন ক্রিকেটের পরাশক্তিতে পরিণত হচ্ছেন রশিদ খান-মোহাম্মদ নবিরা। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপেও নিজেদের পারফরম্যান্সের ধারা অব্যাহত রেখেছে আফগানরা। গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে হারিয়ে বিদায় করে দেওয়ার পর সুপার এইটে অস্ট্রেলিয়ার মত শক্তিশালী দলকে হারিয়েছে তারা।

আফগানিস্তানের খেলোয়াড়দের স্কিল আর রশিদ খানের নেতৃত্বে মজেছেন ভন। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে দলটির জয়কে বিস্ময় বলতে নারাজ তিনি। গতকাল রবিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সুপার এইটে আফগানিস্তানের জয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দুটি আলাদা পোস্ট করেছেন ভন। একটি টুইটে তিনি লিখেছেন, ‘আমরা যেটা দেখলাম, আফগানিস্তানের এমন পারফরম্যান্স এখন আর বিস্ময় নয়।’

অন্য এক বার্তায় ভন লিখেছেন, ‘আফগানিস্তানের জন্য দারুণ জয়। তাদের এখন ভালো সুযোগ রয়েছে ফাইনাল খেলার। তারা চাইলে যেকোনো দলকে হারাতে পারে অন্য গ্রুপের ত্রিনিদাদে তাদের বোলিং আক্রমণ নিয়ে।এছাড়া একজন এক্স ব্যবহারকারীর এক বার্তা ছিল, ‘এশিয়ার দ্বিতীয় সেরা দল।তার জবাবে ভন লিখেছেন, ‘সাদা বলের ক্রিকেটে? হ্যাঁ।

সেন্ট ভিনসেন্টে গতকাল সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ২১ রানে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে আফগানিস্তান। টসে হেরে ব্যাটিংয়ে নেমে আফগানরা ২০ ওভারে ৬ উইকেটে ১৪৮ রান তোলে। রান তাড়া করতে নেমে আফগান বোলারদের দাপটে ১৯.২ ওভারে ১২৭ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া।

আফগানদের এমন অবিস্মরণীয় উত্থানের গল্পে দিন দিন যুক্ত হচ্ছে নতুন নতুন সব ইতিহাস। এবারের বিশ্বকাপে সুপার এইট পর্বে আরও একটি ম্যাচ বাকি আছে আফগানদের, সেমির আশাও টিকে আছে। সুপার এইটে আফগানিস্তানের শেষ ম্যাচ আগামীকাল ভোরে, প্রতিপক্ষ বাংলাদেশ। দেখা যাক, আফগানরা আরও বড় কোনো কীর্তি গড়ে ফেলে কিনা।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা