× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জিম্বাবুয়ে সফরের দল ঘোষণা ভারতের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ জুন ২০২৪ ২১:০১ পিএম

আপডেট : ২৪ জুন ২০২৪ ২১:০২ পিএম

ভারত দলের অধিনায়ক করা হয়েছে শুভমান গিলকে

ভারত দলের অধিনায়ক করা হয়েছে শুভমান গিলকে

জিম্বাবুয়ে সফরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। আজ সোমবার ভারত ক্রিকেট বোর্ডের ঘোষিত দলে দেখা গেছে পাঁচ নতুন মুখ। বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলি ও যশপ্রীত বুমরাদের। টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল দলে সুযোগ না পাওয়া শুভমন গিলকে অধিনায়ক করা হয়েছে। দলে প্রথম বার ডাক পেলেন অভিষেক শর্মা, রিয়ান পরাগ, নীতীশ রেড্ডি, ধ্রুব জুরেল এবং তুষার দেশপাণ্ডে।

জিম্বাবুয়ে সফরে শুধু টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। পাঁচ ম্যাচের সিরিজ শুরু ৬ জুলাই থেকে। সব ম্যাচই হারারেতে। ৬ জুলাই প্রথম ম্যাচ খেলার পর দিনই দ্বিতীয় ম্যাচ খেলবে ভারত। বাকি তিনটি ম্যাচ ১০, ১৩ ও ১৪ জুলাই। ১০ জুলাইয়ের ম্যাচ বাদ দিয়ে বাকি সব ম্যাচই ভারতীয় সময় দুপুর ১টা থেকে শুরু। ১০ তারিখের ম্যাচ শুরু সন্ধ্যা ৬টায়।

ভারত দল: শুভমন গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কোয়াড়, অভিষেক শর্মা, রিঙ্কু সিংহ, সঞ্জু শর্মা (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), নীতীশ রেড্ডি, রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আবেশ খান, খলিল আহমেদ, মুকেশ কুমার ও তুষার দেশপাণ্ডে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা