× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টি-টোয়েন্টি বিশ্বকাপ

সেমির ভাবনায় মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ জুন ২০২৪ ১৫:২৫ পিএম

সেমির ভাবনায় মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল নিশ্চিতের লক্ষ্যে মুখোমুখি হচ্ছে দুই পরাশক্তি ভারত ও অস্ট্রেলিয়া। আজ সোমবার সুপার এইটে গ্রুপ-১ এ নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল। সেন্ট লুসিয়ার ড্যারেন সামি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। খেলাটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ও নাগরিক টিভি। 

সুপার এইটে দুই ম্যাচে খেলে দুটিতেই জিতে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ভারত। কিন্তু তারপরও সেমিফাইনাল নিশ্চিত হয়নি টিম ইন্ডিয়ার। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচে জিতলেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত হবে রোহিত শর্মাদের। আর অজিদের কাছে হেরে গেলে গ্রুপের আরেক ম্যাচে বাংলাদেশের কাছে আফগানিস্তানকে হারতে হবে। তাহলেই সমান ৪ পয়েন্টে অস্ট্রেলিয়াকে নিয়ে সেমিতে যাবে ভারত। 

আর যদি বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তান জিতে যায়, তখন নেট রানরেট বিবেচনা করতে হবে। তবে ভারতের কাছে অস্ট্রেলিয়া হারলে এবং বাংলাদেশের বিপক্ষে জিতলেই সেমিতে খেলবে আফগানিস্তান। আবার ভারতের কাছে হারলেও সেমির আশা টিকে থাকবে অজিদের। সেক্ষেত্রে বাংলাদেশের কাছে হারতেই হবে আফগানিস্তানকে। তখন তিন দলের সমান ২ পয়েন্ট হওয়ায় নেট রানরেট বিবেচনা করা হবে। 

ভারতের বিপক্ষে যেকোনো মূল্যে জয় তুলে নিতে চান অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ, ‘আফগানিস্তানের বিপক্ষে হেরে যাওয়াটা হতাশার। তবে যোগ্য দল হিসেবে জিতেছে আফগানরা। এখন আমরা পরের ম্যাচের দিকে তাকিয়ে আছি। ভারতের বিপক্ষে জিতে সেমিফাইনালে খেলতে চাই।’

সেমিফাইনাল নিশ্চিত না হওয়ায় ভারতও জয়ের জন্যই মাঠে নামবে। দলের মিডল অর্ডার ব্যাটার শিবম দুবে জানান, ‘আমরা গ্রুপ পর্ব ও সুপাই এইটে ভালো ক্রিকেট খেলেছি। জয়ের ধারা অব্যাহত রাখতে আমরা আরও ভালো ক্রিকেট খেলতে চাই। অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালের খেলা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’

টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৩১ বারের মুখোমুখি দেখায় ভারত ১৯টিতে এবং অস্ট্রেলিয়া ১১টিতে জিতেছে। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়। টি-টোয়েন্টি বিশ্বকাপেও জয়ের দিক দিয়ে এগিয়ে ভারত। পাঁচবারের মোকাবিলা ৩ বার জিতেছে টিম ইন্ডিয়া, বাকি দুটিতে জয় অস্ট্রেলিয়ার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা