× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপ উপলক্ষে বাইক শোভাযাত্রার প্রস্তুতি

শরীয়তপুর সংবাদদাতা

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২২ ১৬:৪০ পিএম

আপডেট : ১৬ নভেম্বর ২০২২ ১৭:৪৪ পিএম

ছবি: প্রবা

ছবি: প্রবা

ফুটবল বিশ্বকাপের বাকি আর মাত্র ৪ দিন। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া বিশ্বকাপ উন্মাদনার রেশ লেগেছে বাংলাদেশেও। বিশেষ করে ব্রাজিল আর আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে এই উন্মাদনা বেশি দেখা যাচ্ছে। তারই অংশ হিসেবে মোটরবাইক আনন্দ শোভাযাত্রার প্রস্তুতি নিয়েছে শরীয়তপুরের ফুটবলভক্তরা।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) ‘ব্রাজিল ফ্যান ক্লাব-শরীয়তপুর’ ও  শুক্রবার (১৮ নভেম্বর) ‘আর্জেন্টিনা ফ্যান ক্লাব-শরীয়তপুর’ নামের দুটি ক্লাব এই শোভাযাত্রার আয়োজন করেছে। 

সদর উপজেলা চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হবে বলেও জানান দুই ক্লাবের সমর্থকরা।



এ বিষয়ে ব্রাজিল ফ্যান ক্লাবের আহ্বায়ক বিএম ইসরাফিল বলেন, ‘‘১৯৯৬ সাল  থেকে আমরা প্রতিটি ফুটবল বিশ্বকাপের সময় ‘ব্রাজিল ফ্যান ক্লাব-শরীয়তপুর’ মোটরবাইকে আনন্দ শোভাযাত্রা করে থাকি। আসন্ন কাতার বিশ্বকাপকে সামনে রেখে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে। শতাধিক  মোটরবাইক, প্রাইভেটকার, ব্যান্ড পার্টি, ঘোড়ার গাড়ি, পিকআপ, ট্রাক নিয়ে আনন্দ শোভাযাত্রা করব। শোভাযাত্রা শেষে ডিজে পার্টির ব্যবস্থাও থাকবে।’’ 

তিনি জানান, শোভাযাত্রাকে কেন্দ্র করে ব্যানার, ফেস্টুন, স্টিকারসহ ডেকোরেশনের ৮৫ শতাংশ কাজ শেষ হয়েছে। আজ রাতের মধ্যে সব প্রস্তুতি শেষ হয়ে যাবে।

আর্জেন্টিনা ফ্যান ক্লাবের আহ্বায়ক মো. সুজন মোল্লা বলেন, ‘‘২০১৪ থেকে বিশ্বকাপের সময় আমরা ‘আর্জেন্টিনা ফ্যান ক্লাব-শরীয়তপুর’ বিশাল মোটরবাইক আনন্দ শোভাযাত্রার আয়োজন করে থাকি। তার ধারাবাহিকতায় এ বছরও মোটরবাইক শোভাযাত্রা করব। শোভাযাত্রায় শতাধিক মোটরবাইক, পিকআপ ও ট্রাক থাকবে। ৯০ শতাংশ কাজ শেষ। আগামীকালের মধ্যে সব কাজ শেষ হবে।’’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা