× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘাম ঝরিয়ে হাসল মেক্সিকো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ জুন ২০২৪ ০৩:২২ এএম

ঘাম ঝরিয়ে হাসল মেক্সিকো

জয় দিয়ে কোপা আমেরিকা শুরু করেছে মেক্সিকো। তবে ফেভারিট হলেও ঘাম ঝরিয়েই জিততে হয়েছে তাদের। গতকাল ‘বি’ গ্রুপে প্রতিপক্ষ জ্যামাইকার বিপক্ষে ১-০ গোলে জয় ছিনিয়ে নিয়েছে মেক্সিকো। বিরতির পর একমাত্র জয়সূচক গোলটি এনে দেন জেরার্দো আর্তেগা। দিনের অন্য ম‍্যাচে ইকুয়েডরের বিরুদ্ধে ২-১ গোলে জিতেছে ভেনেজুয়েলা। 

দুইবারের ফাইনালিস্ট মেক্সিকোর জয়ের আনন্দ নষ্ট হয়েছে অধিনায়কের ইনজুরিতে। জ‍্যামাইকার বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে এদসন আলভারেস মাঠ ছাড়েন কান্না করতে করতে। মিলেছে খারাপ খবরের আভাস। কেননা মহাদেশীয় এ ফুটবল টুর্নামেন্টে দর্শক হয়ে যেতে পারেন তিনি।

তবে গোলের জন্য মরিয়া হয়ে আক্রমণ চালাতে থাকেন লুইস শাভেজ, সান্তিয়াগো হিমেনেস, আর্তেগারা। তাদের বেশ কয়েকটি দারুণ শট রুখে দেন জামালি ওয়েট। শেষে লড়াইয়ের ৬৯তম মিনিটে আর্তেগার শট আর থামাতে পারেননি জ‍্যামাইকার এ গোলরক্ষক। ক্ষিপ্রগতির শটে তার চোখ ফাঁকি দিয়ে জালে বল জড়ান আর্তেগা।

এ জয়ে ভেনেজুয়েলার সমান ৩ পয়েন্ট পেল মেক্সিকো। আগামী বৃহস্পতিবার একে অন্যের বিপক্ষে খেলবে দল দুটি। সেদিনের অন্য ম‍্যাচে ইকুয়েডরের বিপক্ষে লড়বে জ‍্যামাইকা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা