× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টি-টোয়েন্টি বিশ্বকাপ

ফের সাকিবকে খোঁচা শেবাগের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ জুন ২০২৪ ২০:৩৬ পিএম

আপডেট : ২৩ জুন ২০২৪ ২০:৪২ পিএম

ফের সাকিবকে খোঁচা শেবাগের

নামের সুবিচার তো দূরের কথা। ব্যাট-বলে সংযোগ কিংবা হাত ঘুরিয়ে বারবার ব্যর্থ হচ্ছেন সাকিব আল হাসান। লম্বা সময় ধরে অধারাবাহিকতা প্রভাব পড়েছে র‌্যাঙ্কিংয়েও। অলরাউন্ডার র‌্যাঙ্কিং নিজস্ব সম্পত্তি বানিয়ে ফেলা সাকিব এখন সিংহাসন বাঁচানোর লড়াইয়ে। এর জন্য নানাভাবে সমালোচিতও হচ্ছেন। বাংলাদেশের সাবেক অধিনায়কের পারফরম্যান্সকে রোজই শূলে চড়াচ্ছেন বীরেন্দার শেবাগ। ভারত দলের সাবেক ব্যাটারের মতে, সাকিবের উচিত খেলা ছেড়ে নতুনদের সুযোগ দেওয়া।

গতকাল শনিবার ভারতের বিপক্ষে ম্যাচ শেষে ক্রিকবাজের এক শোতে শেবাগ বলেছেন, ‘আপনার সঙ্গে যখন একজন ব্যাটার আছে, তাকে সঙ্গ দিন। উইকেটে থাকার চেষ্টা করুন। সেখান থেকে ম্যাচ বের করার চেষ্টা করুন। তা না করে আপনি ৭ বলে ১১ রান করে আউট হয়ে গেলেন।’

এর আগেও একবার সাকিবের সমালোচনা করেছিলেন শেবাগ। ও সময় সাকিবের লজ্জা পাওয়ার পাশাপাশি ক্রিকেট ছেড়ে দেওয়ার কথা বলেছেন। এবারও বলেছেন তেমনটিই, ‘আমি জানি না, এত অভিজ্ঞ হয়েও কেন সে সেটার ব্যবহার করছে না। নাকি কোনো কিছুর পরোয়া করে না সে। তার হয়তো মনে হয়েছে, এক বলে ছক্কা হয়েছে, পরেরটাতেও হবে। এটা তো হতে পারে না। সে আসলে অভিজ্ঞতার ব্যবহার করছে না। এ কারণেই আমি আগেরবার বলেছি, সাকিবের উচিত নতুন কাউকে জায়গা ছেড়ে দেওয়া।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা