× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আফগানিস্তানের জয়কে অঘটন মানতে নারাজ ওয়াসিম জাফর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ জুন ২০২৪ ১৫:৩৯ পিএম

আফগানিস্তানের জয়কে অঘটন মানতে নারাজ ওয়াসিম জাফর

টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে আফগানিস্তান। রবিবার (২৩ জুন) সেন্ট ভিনসেন্টে সুপার এইটের ম্যাচে অজিদের ২১ রানে হারিয়েছে আফগানরা। রশিদদের এই জয়ে ওলট-পালট হয়ে গেছে গ্রুপের সবগুলো দলের সেমিফাইনালে যাওয়ার হিসাব-নিকাশ। এর ফলে বাংলাদেশেরও সেমিতে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। সেইসঙ্গে ঝুঁকিতে রয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। 

ক্রিকেট বিশ্বের অনেকেই আফগানিস্তানের কাছে অস্ট্রেলিয়ার হারকে অঘটন হিসেবেই দেখছেন। অজিরা ছয়টি ওয়ানডে আর একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। অন্যদিকে এখন পর্যন্ত কোনো বিশ্বকাপের সেমিফাইনালেও উঠতে পারেনি আফগানিস্তান। সেই দলটার কাছেই কি না হেরে গেছেন ওয়ার্নার-ম্যাক্সওয়েলরা! এটাকে অঘটন বললে ভ্রু কুঁচকানোর সুযোগ কই!

তবে আফগানদের এই জয়কে অঘটন মানতে নারাজ ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ওয়াসিম লিখেছেন, ‘এটাকে অঘটন বলে আফগানিস্তানকে অসম্মান করবেন না।’

ওয়াসিম জাফর লিখেছেন, ‘নিজেদের দিনে আফগানরা যেকোনো দলকে হারানোর জন্য যথেষ্ট ভালো। আজ তারা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পেরেছে এবং অস্ট্রেলিয়া দলকে হারিয়েছে। এটা উদ্‌যাপন করা উচিত। অভিনন্দন, ভালো খেলেছো।’

ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৪৮ রান জমা করে আফগানিস্তান। এরপর অস্ট্রেলিয়ার ইনিংসে দাপট দেখিয়েছেন দলটির বোলাররা। গুলবাদিন নাইব ৪ ওভারে ২০ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। ২০ রান দিয়ে নাভিন-উল-হকের উইকেট ৩টি। সব মিলিয়ে অস্ট্রেলিয়াকে ১৯.২ ওভারে ১২৭ রানে অলআউট করে দিয়েছে আফগানরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা