× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টানা দুই হ্যাটট্রিকে বিরল কীর্তিতে কামিন্স

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ জুন ২০২৪ ১১:৪৯ এএম

আপডেট : ২৩ জুন ২০২৪ ১৩:০৩ পিএম

টানা দুই হ্যাটট্রিকে বিরল কীর্তিতে কামিন্স

টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে বিরল কীর্তি গড়েছেন অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে বিশ্বের প্রথম বোলার হিসেবে টানা দুই ম্যাচে হ্যাটট্রিকের দেখা পেলেন তিনি। এ ছাড়াও পঞ্চম বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে দুটি হ্যাটট্রিক করলেন  ডানহাতি এ পেসার। 

 রবিবার (২৩ জুন) সেন্ট ভিনসেন্টে কুড়ি কুড়ির বিশ্বকাপে সুপার এইটের ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছিল মাইটি অস্ট্রেলিয়া। আফগানদের ইনিংসের ১৮ ওভারের শেষ বলে রশিদ খানকে এবং ২০তম ওভারের প্রথম দুই বলে করিম জানাত ও গুলবদিন নাইবকে আউট করে হ্যাটট্রিকের দেখা পেয়ে যান কামিন্স।

এর আগে গত শুক্রবার অ্যান্টিগায় টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিকের দেখা পেয়েছিলেন কামিন্স। টাইগারদের ইনিংসের ১৮তম ওভারের শেষ দুই বল এবং ২০তম ওভারের প্রথম বলে উইকেট নিয়ে এ মাইলফলক স্পর্শ করেছিলেন তিনি। 

সব মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৬০তম হ্যাটট্রিক দেখল বিশ্ব। এই ফরম্যাটে দুটি করে হ্যাটট্রিক আছে লাসিথ মালিঙ্গা, টিম সাউদি, মার্ক পাবলোবিচ ও ওয়াসিম আব্বাসের। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম বোলার হিসেবে দুটি হ্যাটট্রিকের মালিক এখন কামিন্স। শ্রীলঙ্কার কিংবদন্তি লাসিথ মালিঙ্গার ওয়ানডে বিশ্বকাপে দুটি হ্যাটট্রিক আছে।

বিশ্বকাপে সপ্তম বোলার হিসেবে আজ হ্যাটট্রিক করেছেন কামিন্স। যদিও মোট হ্যাটট্রিক সংখ্যা ৮টি। যার মধ্যে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের দখলে আছে তিনটি। টানা হ্যাটট্রিকের সুবাদে আরও দুই কিংবদন্তির পাশে নিজেকে বসিয়েছেন কামিন্স। টানা হ্যাটট্রিকের কীর্তি এর আগে করেছিলেন পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরাম। ১৯৯৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুই টেস্টে হ্যাটট্রিক করেছিলেন সুলতান অব সুইং খ্যাত এই পেসার। 

এই সংস্করণে ৪ বলে ৪ উইকেট নেওয়ার কীর্তিও আছে। রশিদ খান, লাসিথ মালিঙ্গা, কার্টিস ক্যাম্ফার ও জেসন হোল্ডারের দখলে সেই কীর্তি। আজ কামিন্সও এই কীর্তি গড়তে পারতেন। তবে ২০তম ওভারের তৃতীয় বলে ডেভিড ওয়ার্নার নানগায়াল খারোতির ক্যাচ ছাড়লে সেটা আর হয়নি।







শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা