জুনিয়র হকি
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ জুন ২০২৪ ১৬:৫৫ পিএম
আপডেট : ২২ জুন ২০২৪ ১৭:১৯ পিএম
জুনিয়র এশিয়া কাপ হকির চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। শনিবার ইন্দোনেশিয়াকে ১০-১ ব্যবধানে হারিয়ে চতুর্থ জয়ে চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছেন অর্পিতা-সারিকারা। আর তাতে প্রথমবারের মতো এশিয়ার এই টুর্নামেন্টে খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশের মেয়েরা।
বড় জয়ে সর্বোচ্চ তিনটি গোল করেন অর্পিতা পাল। আইরিন রিয়া ও কনা আক্তারের স্টিক থেকে আসে সমান দুটি করে গোল। এ ছাড়া নাদিরা, লিমা ও সানজিদা একটি করে গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন।
সিঙ্গাপুরে অনূর্ধ্ব-২১ হকিতে মেয়েদের বিভাগে ৭ দলের মধ্যে চীনা তাইপে, থাইল্যান্ড ও বাংলাদেশের সমান ১২ পয়েন্ট। আগামীকাল বাংলাদেশের শেষ ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে। বাছাই থেকে ৭ দলের মধ্যে প্রথম ৫টি দল খেলবে এশিয়া কাপের চূড়ান্ত পর্বে। বাংলাদেশের আরেক ম্যাচ বাকি থাকলেও তৃতীয় স্থান সুসংহত হওয়ায় জুনিয়র এশিয়া কাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত হয়েছে।