× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ-ভারত লড়াই

টাইগার একাদশে যে পরিবর্তন আসতে পারে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ জুন ২০২৪ ১৪:৩৮ পিএম

আপডেট : ২২ জুন ২০২৪ ১৫:০৭ পিএম

টাইগার একাদশে অন্তত একটি পরিবর্তন আসতে পারে। ছবি : বিসিবি

টাইগার একাদশে অন্তত একটি পরিবর্তন আসতে পারে। ছবি : বিসিবি

প্রতিপক্ষ ভারত হলে বাংলাদেশি সমর্থকদের কাছে ম্যাচের আলাদা গুরুত্ব বহন করে। বেশকিছু বছর ধরেই বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই এখন রোমাঞ্চকর লড়াই। আর সেই দ্বৈরথ যদি হয় বিশ্বকাপের মতো মঞ্চে তাহলে উন্মাদনা থাকে আরও তুঙ্গে। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ রোহিত শর্মাদের মোকাবিলা করবে নাজমুল হোসেন শান্তর দল।

ওয়েস্ট ইন্ডিজের ভিভিএস রিডার্স স্টেডিয়ামে ম্যাচটি শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। টাইগারদের জন্য এ ম্যাচটি কার্যত বাঁচা-মরার। সুপার এইটে নিজেদের প্রথম খেলায় অস্ট্রেলিয়ার বিপক্ষে হারে বাংলাদেশ। সেমিফাইনালের আশা জিইয়ে রাখতে আজ ভারতের বিপক্ষে জয় ছাড়া বিকল্প নেই। 

এই ম্যাচে জয়ের জন্যই মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমন আশাবাদই ব্যক্ত করেছেন সহ-অধিনায়ক তাসকিন আহমেদ। তবে ভারতের বিপক্ষে ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আসবে কি না সে বিষয়ে খোলাসা করেননি এ পেসার। ধারণা করা হচ্ছে শেষ ম্যাচের একাদশ থেকে বাদ পড়তে পারেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। সেখানে জায়গা পেতে পারেন সৌম্য সরকার। এ ছাড়া আগের ম্যাচের বাকি খেলোয়াড়রা নিজেদের জায়গা ধরে রাখতে পারেন।  

বাংলাদেশের সম্ভাব্য একাদশ 
সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস (উইকেটকিপার), সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা