× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রথমবার বিদেশি লিগে রিশাদ-সাইফউদ্দিন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ জুন ২০২৪ ১৪:২৫ পিএম

আপডেট : ২২ জুন ২০২৪ ১৫:০৩ পিএম

প্রথমবার বিদেশি লিগে রিশাদ-সাইফউদ্দিন

টি-টোয়েন্টি বিশ্বকাপে বল হাতে নজর কেড়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। বাংলাদেশকে সুপার এইটে নিয়ে যাওয়ার পথে রেখেছেন বড় ভূমিকা।  বিশ্বমঞ্চে নিজেকে প্রমাণ করার পুরস্কারও খুব দ্রুতই পেলেন এ তরুণ তুর্কি। প্রথমবারের মতো দেশের বাইরের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য ডাক পেলেন ২১ বছর বয়সি এ বোলিং অলরাউন্ডার। 

আগামী ২৫ জুলাই-১১ আগস্ট মাঠে গড়াবে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের নতুন আসর। এখানেই বিদেশি ফ্র‍্যাঞ্চাইজি লিগে অভিষেক কল পেয়েছেন তিনি। ড্রাফট থেকে তাকে দলে ভেড়ায় টরন্টো ন্যাশনালস। দলটিতে সতীর্থ হিসেবে শাহীন শাহ আফ্রিদি, র‍্যাসি ফন ডার ডুসেন, মোহাম্মদ নওয়াজ, কলিন মুনরোর মতো তারকা ক্রিকেটারের সঙ্গে খেলার সুযোগ পাবেন রিশাদ।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সাইফউদ্দিন জায়গা না পাওয়ায় প্রশ্ন উঠেছিল বেশ। তবে এই আসরে না থাকলেও ফ্র্যাঞ্চাইজি দলের নজর কেড়েছেন তরুণ অলরাউন্ডার। গ্লোবাল টি-টোয়েন্টি লিগের দল মন্ট্রিয়াল টাইগার্স দলে ভিড়িয়েছে তাকে।

রিশাদের মতো সাইফউদ্দিনও এবারই প্রথম খেলতে যাচ্ছেন বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে। মন্ট্রিয়াল টাইগার্সে সাইফউদ্দিন সতীর্থ হিসেবে পাচ্ছে কিউই ব্যাটার টম লাথাম, ক্রিস লিন, শেরফানে রাদারফোর্ড, আজমতউল্লাহ ওমরজাই, নাভিন উল হকদের। 

গত আসরের মতো এবারও দল পেয়েছেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে এবার নতুন দলে খেলবেন তিনি। গত আসরে মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে খেললেও এবার টাইগার এই অলরাউন্ডার খেলবেন মিসিসাগা মিসিসিগা প্যান্থার্সে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা