× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ম্যাচ প্রিভিউ

রাতে রোনালদোদের প্রতিপক্ষ নতুন ‘মেসি’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ জুন ২০২৪ ১৩:৫৭ পিএম

আপডেট : ২২ জুন ২০২৪ ১৫:২৩ পিএম

রাতে রোনালদোদের প্রতিপক্ষ নতুন ‘মেসি’

এক যুগেরও বেশি সময় ধরে ফুটবলের অন্যতম সৌন্দর্য ছিল লিওনেল মেসি বনাম ক্রিশ্চিয়ানো রোনালদো দ্বৈরথ। জমাট সেই লড়াইয়ের অবসান ঘটেছে গেল কয়েক বছর আগেই। রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার দুই কিংবদন্তি এখন দুই মেরুতে। একজন সৌদি লিগে, অন্যজন আছেন যুক্তরাষ্ট্র মেজর লিগ সকারে। মেসি-রোনালদোর সেই দ্বৈরথ শেষ হলেও নতুন মেসিকে আজ প্রতিপক্ষ হিসেবে পাচ্ছেন পর্তুগিজ যুবরাজ!

বলা হচ্ছে আর্দা গুলের কথা। ফুটবলের খোঁজ-খবর রাখেন তারা নিশ্চয়ই নামটি এতক্ষণে চিনে ফেলেছেন। না চিনলেও সমস্যা নেই। ইউরোপীয় ফুটবলে তাকে নিয়ে কেন এত আলোচনা, সেটির নমুনা ধীরে ধীরে রাখতে শুরু করেছেন তুরস্কের এ তরুণ তুর্কি। ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে আজ পর্তুগালের মুখোমুখি হচ্ছে তুরস্ক। এ দলেরই অন্যতম তারকা বনে গেছেন আর্দা গুলের। ক্লাব ফুটবলে নাম লিখিয়েছেন রোনালদোর সাবেক ক্লাব রিয়ালে। ভুল করেও অবশ্য পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী রোনালদোর সঙ্গে তুলনা চলে না আর্দা গুলের। তবে জাতীয় দলের লড়াইয়ে আজ তাদের দুজনের দিকে আলাদা নজর থাকবে, সেটি বলাই যায়।

চলমান ইউরোয় দুই দলই নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে। আজকের লড়াইয়ে যারা জিতবে সেই দলটি সবার আগে নাম লেখাবে পরের রাউন্ডে। গুরুত্বপূর্ণ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। ফিফা র‌্যাঙ্কিংয়ে রোনালদোদের চেয়ে ৩৪ ধাপ পিছিয়ে তুরস্ক। সেই হিসেবে আজকের ম্যাচে পরিষ্কার ফেভারিট প্রতিযোগিতার সাবেক চ্যাম্পিয়নরা। তবে মুখোমুখি লড়াইয়ে কিন্তু সমানে সমান। ২০১২ সালের পর এই দুই দল মুখোমুখি হয়েছে মোটে দুবার। সেখানে একবার জয় পর্তুগালের, অন্য ম্যাচে শেষ হাসি সঙ্গী হয়েছিল তুরস্কের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা