× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তানের সংবাদমাধ্যমের দাবি

বাংলাদেশ সিরিজে বিশ্রামে যাচ্ছেন বাবর-রিজওয়ানরা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ জুন ২০২৪ ২১:২৬ পিএম

আপডেট : ২১ জুন ২০২৪ ২১:৪৮ পিএম

বাংলাদেশ সিরিজে বিশ্রামে যাচ্ছেন বাবর-রিজওয়ানরা

টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছে পাকিস্তান। কঠিন সমালোচনার মুখে থাকা দলটির পরবর্তী সিরিজ বাংলাদেশের বিপক্ষে। আগস্টে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ম্যান ইন গ্রিনরা। আসন্ন এই সিরিজে বিশ্রামে দেওয়া হতে পারে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদিকে। বুধবার (১৯ জুন) দেশটির সংবাদমাধ্যম জিও সুপারের এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।

সংবাদমাধ্যমটির মতে, পাকিস্তানের টেস্ট দলে পুনরায় ফিরতে পারেন সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। গত বছরের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ দলে ছিলেন এই উইকেটকিপার ব্যাটার। বিবেচনায় আছেন সৌদ শাকিল, আবদুল্লাহ শফিক, আগা সালমান। এ ছাড়া বোলিং আক্রমণে দেখা যেতে পারে নাসিম শাহ, আমের জামাল, শাহনাওয়াজ দাহানি, মীর হামজা ও খুররম শাহজাদকে। তবে এই সিরিজে বিবেচনায় নাও থাকতে পারেন হারিস রউফ।

আসন্ন সিরিজটি ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। এই সিরিজ দিয়ে পাকিস্তান টেস্ট দলের প্রথম অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে জেসন গিলেস্পির। আর অধিনায়ক শান মাসুদের এটি দ্বিতীয় সিরিজ। গত বছরের ডিসেম্বরে তার নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয় পাকিস্তান। এবার বাংলাদেশ সিরিজ দিয়ে পাকিস্তান ইমেজ পুনরুদ্ধার করতে পারে কি না সেটাই এখন দেখার বিষয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা