× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টি-টোয়েন্টি বিশ্বকাপ

১৭০ রান করতে না পারার আক্ষেপ শান্তর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ জুন ২০২৪ ১১:৪৪ এএম

আপডেট : ২১ জুন ২০২৪ ১২:১১ পিএম

১৭০ রান করতে না পারার আক্ষেপ শান্তর

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে বাংলাদেশ। শুক্রবার (২১ জুন)  অ্যান্টিগায় টস হেরে আগে ব্যাট করে স্কোরবোর্ডে ৮ উইকেটে ১৪০ রান জমা করে টাইগাররা। লক্ষ্য তাড়ায় অজিরা ১১.২ ওভারে ২ উইকেটে ১০০ রান তোলার পর আর খেলা মাঠে গড়ায়নি। ফলে বৃষ্টি আইনে ২৮ রানে হার নিয়ে মাঠ ছেড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

এই পুঁজিতে যে ম্যাচ জেতা যায় না তা মানছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, লড়াই করতে দলের অন্তত ১৭০ রান করা উচিত ছিল, ‘উইকেট ভালো ছিল, যদিও কিছুটা ধীর ছিল বলতে হবে। আমার মনে হয়, আমাদের এখানে ১৭০ রান করা উচিত ছিল।’ 

লম্বা সময় ধরে রানখরায় ভুগছিলেন শান্ত। তবে এদিন অজিদের বিপক্ষে কিছুটা রান পেয়েছেন। একটা সময় তো মনে হচ্ছিল ফিফটির দেখাও পেয়ে যাবেন তিনি। তবে শেষ পর্যন্ত তাকে থামতে হয়েছে ৩৬ বলে ৪১ রান করে। নিজের ইনিংসের মূল্যায়ন করে তিনি বলেন, ‘দায়িত্ব নিতে পেরে ভালো লাগছে। কারণ আমি এটি করতে ভালোবাসি। এখন পর্যন্ত সব ঠিক আছে। আশা করি আমি এটা ধরে রাখতে পারব।’

বাংলাদেশ এদিন রিশাদকে চমক হিসেবে ৪ নাম্বারে নামিয়েছে। যদিও তাদের সেই লক্ষ্য সফল হয়নি। যা নিয়ে শান্ত বলেন, ‘এই ধরনের দলের বিপক্ষে আপনাকে কিছু জুয়া খেলতে হবে, যেমন আমরা রিশাদকে ৪ নম্বরে নামিয়েছি। আমরা ভিন্ন কিছু করার চেষ্টা করেছি। তবে সেটা কাজে দেয়নি।’

বাংলাদেশের পরের ম্যাচ ভারতের বিপক্ষে। যা মাঠে গড়াবে আগামীকাল রাত সাড়ে ৮টায়। এই ম্যাচ নিয়ে শান্ত বলেন, ‘আমাদের টপ অর্ডার কিছু রান পেয়েছে। আমরা শেষ কিছু ম্যাচে সংগ্রাম করছিলাম। আমাদের বোলাররা শেষ ২-৩ ম্যাচে ভাল করেছে। আশা করি বোলাররা তাদের ফর্ম বজায় রাখবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা