টি-টোয়েন্টি বিশ্বকাপ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ জুন ২০২৪ ১০:৩৩ এএম
আপডেট : ২১ জুন ২০২৪ ১৩:৫৯ পিএম
দফায় দফায় বৃষ্টি। ম্যাচ শুরুর আগে বাগড়া দিয়েছিল, ম্যাচ চলাকালে তো বটেই। এ মুহূর্তে অস্ট্রেলিয়ার ইনিংসের দ্বিতীয় দফার বৃষ্টিতে বন্ধ আছে ম্যাচ। তাতে অবশ্য আখেরে লাভ অজিদেরই। বৃষ্টি না থামলে ডিএলএস পদ্ধতিতে এগিয়ে থাকা মিচেল মার্শরা জিতবেন বড় ব্যবধানেই। আর খেলা শুরু হলেও ওভার কাটা শুরু হবে।
এ মুহূর্তে অ্যান্টিগায় পেরিয়ে গেছে রাত ১২টা। খেলা শুরু হতে হবে বাংলাদেশ সময় ১০টা ৪৫ মিনিটের মধ্যে। তা না হলে আইসিসির নিয়ম মেনে শেষ করতে হবে খেলা।
এ মুহূর্তে অস্ট্রেলিয়ার রান ১১.২ ওভারে ১০০। উইকেট পড়েছে ২টি। ক্রিজে আছেন ওয়ার্নার (৫৩) ও গ্লেন ম্যাক্সওয়েল (১৪)।
আজকের ম্যাচে বাংলাদেশের পাওয়ার প্লেতে স্কোর ছিল ৩৯/১। অস্ট্রেলিয়ার বিনা উইকেটে ৫৯ রান। এ পার্থক্যই বলে দেয় ম্যাচের হাকিকত। টাইগারদের ১৪১ রানের লক্ষ্যে এ মুহূর্তে অজিদের সংগ্রহ ২ উইকেটে ১০০ রান।
সুপার এইটে প্রথম জয়ের লক্ষ্যে ঝোড়ো শুরু করেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড। ইনিংসের দ্বিতীয় বলেই শেখ মেহেদিকে রিভার্স সুইপে বাউন্ডারি হাঁকান ওয়ার্নার। দাপুটে শুরুর পর সেটিকে হাফসেঞ্চুরিতে রূপ দেন।।