× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টি-টোয়েন্টি বিশ্বকাপ

অজিদের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ জুন ২০২৪ ০৬:১৭ এএম

আপডেট : ২১ জুন ২০২৪ ১২:১২ পিএম

অজিদের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ খেলছে বাংলাদেশ দল। গ্রুপ পর্বের চার ম্যাচের তিনটিতে জিতে সুপার এইট নিশ্চিত করেছে টাইগাররা। আজ সুপার এইটের নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল। ম্যাচ শুরুর আগে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক মিচেল মার্শ। ফলে প্রথমে ব্যাটিংয়ে নামবেন লাল-সবুজের প্রতিনিধিরা। 

শুক্রবার (২১ জুন) অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি। টসের ঠিক আগ মুহূর্তে হানা দেয় বৃষ্টি। অবশ্য সেটা খুব একটা দীর্ঘ হয়নি। তার পরও মিনিট পাঁচেকের এ বৃষ্টিতে টসে বিলম্ব হয়েছে। ১৫ মিনিট দেরিতে টস হলেও ম্যাচ শুরুর সময়ে পরিবর্তন আসেনি।

স্পিনবান্ধব উইকেটের কথা চিন্তা করে গত ম্যাচের একাদশ থেকে এক পরিবর্তন নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ। জাকের আলি অনিকের পরিবর্তে একাদশে ফিরেছেন শেখ মেহেদি হাসান। অস্ট্রেলিয়ার একাদশেও এসেছে দুই পরিবর্তন। অ্যাশটন অ্যাগার ও নাথান এলিসের পরিবর্তে একাদশে ফিরেছেন প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড।

বাংলাদেশ একাদশ : লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মাহেদি হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
অস্ট্রেলিয়া একাদশ : ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ (অধিনায়ক), মার্কাস স্টোইনিস, গ্লেন ম্যাক্সওয়েল, টিম ডেভিড, ম্যাথু ওয়েড (উইকেটকিপার), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা