× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা

শেষ চারে উঠতে আশাবাদী ডি কক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ জুন ২০২৪ ১৭:২৩ পিএম

অ্যারোন জোন্সদের বিপক্ষে  ৪০ বলে ৭৪ রানের ইনিংস খেলেছিলেন প্রোটিয়া ওপেনার— গেটি ইমেজেস

অ্যারোন জোন্সদের বিপক্ষে ৪০ বলে ৭৪ রানের ইনিংস খেলেছিলেন প্রোটিয়া ওপেনার— গেটি ইমেজেস

যুক্তরাষ্ট্রের বিপক্ষে ভিত গড়ে দিয়েছিলেন, কুইন্টন ডি কক উইকেটের পেছনেও ছিলেন সাবলীল। দুর্দান্ত ব্যাটিংয়ের পর দক্ষিণ আফ্রিকার বোলাররা সেরেছেন বাকি কাজ। তাতেই প্রোটিয়ারা পেয়েছেন শেষ আটে প্রথম জয়। এগিয়েছে শেষ চারের পথে। অ্যান্টিগায় ম্যাচসেরা হওয়া ডি কক মনে করেন, এখনও অনেকটা পথ বাকি।

স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে গতকাল বুধবার রাতে ১৮ রানে জয় পায় দক্ষিণ আফ্রিকা। তবে জয়ের আগে চাপের মধ্যেই তাদের রেখেছিল যুক্তরাষ্ট্র। ২০ ওভার শেষে ৬ উইকেটে ১৭৬ রানের বেশি তুলতে পারেনি।

ম্যাচসেরা ডি কক স্বীকার করে নিয়েছেন চাপে ছিলেন তারা, ‘এটা দারুণ একটা ম্যাচ। শেষ দিকে যুক্তরাষ্ট্র চাপে রেখে ফেলে দিয়েছিল আমাদের।’ 

ম্যাচের সেরা হয়েছেন ডি কক— গেটি ইমেজেস

গতকাল ৪০ বলে ৭৪ রানের ইনিংস খেলেছিলেন ডি কক। ব্যাট হাঁকিয়েছেন ১৮৫.০০ স্ট্রাইকরেটে। আমেরিকাকে হারিয়ে দেওয়ার পর এখনই তবে সেমিফাইনালে নিজেদের দেখছেন না, প্রোটিয়া ওপেনার তবে আশাবাদী, ‘আমাদের আরও কিছু ম্যাচ জয়ের বাকি। আলাদা ভেন্যু, আলাদা উইকেট, কী ঘটতে যাচ্ছে, তা বলা যায় না।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা