× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হারিস রউফকে হেনস্তাকারী ক্ষমা না চাইলে আইনী ব্যবস্থা নেবে পিসিবি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ জুন ২০২৪ ২৩:৫০ পিএম

আপডেট : ১৯ জুন ২০২৪ ২৩:৫১ পিএম

হারিস রউফকে নিবৃত্ত করছেন স্ত্রী মুনজা মাসুদ মালিক

হারিস রউফকে নিবৃত্ত করছেন স্ত্রী মুনজা মাসুদ মালিক

স্ত্রী মুনজা মাসুদ মালিককে নিয়ে হেঁটে যাচ্ছিলেন রউফ। রউফ ও তার সহধর্মিণীকে নিয়ে বাজে মন্তব্য করলে অজ্ঞাত ওই ব্যক্তির ওপর চড়াও হন রউফ। অনাকাঙ্ক্ষিত ঘটনাটি হাতাহাতি পর্যায়ে পৌঁছে গিয়েছিল। অশালীন মন্তব্য করায় অজানা ওই ব্যক্তির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় রউফের। চলতে থাকে ধাক্কাধাক্কি। শেষে স্ত্রী এগিয়ে গিয়ে রউফকে শান্ত করেন। সঙ্গে অন্য দুই ব্যক্তিও রউফকে থামানোর চেষ্টা করেন।

ন্যক্কারজনক এ ঘটনায় রউফ নিজের পাশে পেয়েছেন পিসিবিকে। রউফ ও তার স্ত্রীকে উদ্দেশ করে কটু কথা বলা ব্যক্তিকে রীতিমতো ‘আল্টিমেটাম’ দিয়েছেন বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি। এক্সে নাকভি লিখেন, ‘হারিস রউফের সঙ্গে হওয়া ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই। আমাদের খেলোয়াড়দের বিরুদ্ধে এ ধরনের আচরণ পুরোপুরি অগ্রহণযোগ্য এবং তা বরদাশত করা হবে না। যারা জড়িত, তাদের অবশ্যই হারিস রউফের কাছে অবিলম্বে ক্ষমা চাইতে হবে। ক্ষমা না চাইলে আমরা দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।’

অপ্রীতিকর সেই ঘটনা নিয়ে এক্সে ৩০ বছরের তারকা ক্রিকেটার হারিস রউফ লেখেন, ‘পাবলিক ফিগার (তারকা) হিসেবে জনগণের সব রকম মতামতের ব্যাপারে আমরা উন্মুক্ত। আমাদের সমর্থন বা সমালোচনা করার অধিকার তাদের আছে। তবে যেটিই হোক, আমার মা-বাবা বা পরিবারের ব্যাপারে কিছু হলে আমি সে অনুযায়ী প্রতিক্রিয়া দেখাতে দ্বিধা করব না। মানুষ এবং তার পরিবারের প্রতি সম্মান দেখানো গুরুত্বপূর্ণ, তার পেশা যেটিই হোক না কেন।’ 

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে পাকিস্তানের বিদায় নিশ্চিত হয়েছে আগেই। এ কারণে ক্রিকেট দুনিয়ার মিলন মেলা ভাঙার আগেই দেশে ফিরেছেন পাকিস্তানের ক্রিকেটাররা। বুধবার স্থানীয় সময় ভোরে লাহোরের আল্লামা ইকবাল বিমানবন্দরে পা রাখেন তারকা পেসার নাসিম শাহ, উসমান খানসহ বেশ কয়েকজন ক্রিকেটার। তাদের সঙ্গে ছিলেন ম্যানেজার ওয়াহাব রিয়াজও। 

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ভরাডুবির বিশ্বকাপ শেষে এখনো যুক্তরাষ্ট্রে রয়ে গেছেন অধিনায়ক বাবর আজম, ইমাদ ওয়াসিম, হারিস রউফ, শাদাব খান ও আজম খানরা। তারা আগামী ২২ জুন দেশে ফিরবেন বলে জানা গেছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা