× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোনাঙ্কদের ‘হোয়াইট হাউসের’ শুভকামনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ জুন ২০২৪ ২১:১৮ পিএম

মোনাঙ্কদের ‘হোয়াইট হাউসের’ শুভকামনা

কোনো বৈশ্বিক ইভেন্টে প্রথমবার অংশগ্রহণ। তাতেই বাজিমাত। নবম টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্র ক্রিকেট দল যা দেখাচ্ছে তা কেবল চোখের শান্তি। গ্রুপ পর্বে দ্বিতীয় স্থানে থেকে শেষ আট নিশ্চিত করেছে মোনাঙ্ক প্যাটেল ব্রিগেড। তাদের সাফল্য দেশটির ঊর্ধ্বতন মহলের নজর এড়ায়নি। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা যোগাযোগ কর্মকর্তা জন করবি শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্র ক্রিকেট দলকে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে যুক্তরাষ্ট্র ক্রিকেটের হ্যান্ডল থেকে মঙ্গলবার রাতে একটি ভিডিও প্রকাশ করা হয়। সেখানে এক সংবাদকর্মী যুক্তরাষ্ট্র ক্রিকেট দলের প্রসঙ্গ তোলের। প্রতিউত্তরে করবি বলেন, ‘হ্যাঁ, তাদের (যুক্তরাষ্ট্র ক্রিকেট দলকে) অভিনন্দন। আমি দেখেছি, আমরা এখন সুপার এইটে। এই সাফল্যের জন্য আমরা সবাই তাদের অভিনন্দন জানাই। এটা অসাধারণ। আমরা সবাই তাদের জন্য গলা ফাটিয়েছি।’

নিজেদের দেশে বসা বিশ ওভারের বিশ্বকাপে তো বটেই, তার আগ থেকেই ধারাবাহিক যুক্তরাষ্ট্র। বাংলাদেশকে সিরিজ হারানো এবং ব্যাটারদের দাপট প্রতিনিয়ত পরিলক্ষিত হচ্ছে। রাগবি-গলফের দেশে ক্রিকেটের এমন যাত্রা ইতিবাচক প্রভাব ফেলেছে। সংবাদকর্মীরা সে প্রসঙ্গ তুলতেই অ্যারন জোন্স ও কোরি অ্যান্ডারসনদের প্রশংসা করেন করবি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘এ’ গ্রুপের রানার্সআপ দল হিসেবে শেষ আট নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। ৪ ম্যাচে ২ জয় ১ হার এবং একটি বৃষ্টিতে ভেসে গেছে। কানাডাকে হারানোর পাশাপাশি শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে সুপার ওভারে জিতে চমকে দেয় যুক্তরাষ্ট্র। সুপার এইটে যুক্তরাষ্ট্রের প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা