ইউরো ২০২৪
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ জুন ২০২৪ ২১:০৯ পিএম
আপডেট : ১৯ জুন ২০২৪ ২১:১৫ পিএম
আক্রমণের ধার থাকলো ম্যাচ শুরুর পর থেকেই। সুযোগ তৈরি করল দুই দলই। কিন্তু লিড নিলো আলবেনিয়া। চেষ্টা চালিয়েও প্রথমার্ধে আর ম্যাচে ফিরতে পারেনি ক্রোয়েশিয়া। পরের অর্ধে চাপ বিস্তার করে লিডও নেয় ক্রোয়েশিয়া। কিন্তু শেষ মুহূর্তে নিজেদের জাল অক্ষত রাখতে পারেনি জ্লাকতো দালিচের দল।
জার্মানির হামবুর্গে ইউরো চ্যাম্পিয়নশিপের খেলায় আলবেনিয়ার বিপক্ষে বুধবার ২-২ গোলের ড্র করেছে ক্রোয়েশিয়া। খেলায় শুরুতে কাজিম লাচির গোলে লিড নেয় আলবেনিয়া। এরপর প্রতিপক্ষের আত্মঘাতি গোলে সমতায় ফেরার পর দলকে এগিয়ে দেন আন্দেস ক্রামারিক। তবে নাটক সেখানে শেষ হয়নি। যোগ করা সময়ের ৫ মিনিটের মাথায় খেলায় সমতা টানেন আলবেনিয়ার ক্লাউস জাসুলা।
আগের ম্যাচে স্পেনের বিপক্ষে ৩-০ ব্যবধানে হারার পর নিজেদের দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারাল ক্রোয়েশিয়া। ‘বি’ গ্রুপের গ্রপ অব ডেথ থেকে দুই খেলা শেষে বিদায় দেখছে ক্রোয়েশিয়া। তাদের পয়েন্ট স্রেফ ১। এই গ্রুপে আছে ইতালি ও স্পেনের মতো শক্তিশালি দল। এক ম্যাচ শেষে দুই দলের পয়েন্টও ৩ করে। প্রতিযোগিতায় ক্রোয়েশিয়ার শেস ম্যাচ ইতালির বিপক্ষে।